নাট্যসংঙ্ঘ কানাডার দুটি নাটক

প্রথম নাটকটি পৌরাণিক আর দ্বিতীয় নাটকটি রামগড়ুরের ছানা

‘নাট্য সঙ্ঘ কানাডার আয়োজনে,সুব্রত পুরুর রচনা এবং নির্দেশনায় গতকাল দুটি নাটক মঞ্চস্থ হলো।

প্রথম নাটকটি ” পৌরাণিক” আর দ্বিতীয় নাটকটি “রামগড়ুরের ছানা।”

- Advertisement -

“রামগড়ুরের ছানা” নাটকটিতে উঠে এসেছে কানাডাতে আমাদের চিরাচরিত বাংলাদেশীদের জীবনযাত্রা। নাটকটি দেখে মনে হয়েছে আমরা কানাডাতে এইভাবেই থাকি। আমাদের অভিবাসী জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে হাস্য-রসের মাধ্যমে। আমরা এই কানাডায় যখন ঘরোয়া কোন পারিবারিক অনুষ্ঠানে মিলিত হই তখন নানারকম আড্ডাবাজী হয়,আলোচনা হয়, গান-বাজনা হয়, কবিতা আবৃত্তি হয়।। একদিকে পুরুষরা মেতে থাকেন নানা রকম বিষয় নিয়ে আলোচনায়, অন্যদিকে ঘরের গৃহীনিরা মেতে থাকেন তাদের গন্ডিবন্ধ কথা-বার্তার মধ্যে।

কেউ একজন গান গাইতে গিয়ে বেসুরো গলায় ” মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি ” গেয়ে উঠেন। অন্যদিকে সব কিছুতে বোদ্ধা একজন ভুল ধরিয়ে দিয়ে বলে উঠেন, “মুখ ধুয়ে নয়,  মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি”.. হবে। অন্য আরেক জন আবৃত্তি করতে গিয়ে বলেন, “আমি কিম বদান্তির কথা বলছি।” আবার সেই জ্ঞানী ব্যক্তি  ভুল ধরিয়ে দেন, আমি  কিম বদান্তির নয়  ” আমি কিংবদন্তির কথা বলছি”.. হবে।

আড্ডাবাজীর মধ্যে কেউ কেউ চাপাবাজও থাকে। কেউ একজন রেডিও, বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট। কিন্তু একজন তাকে রেডিও বাংলাদেশের অনেকের নাম বলার পর সে কাউকেই চিনতে পারে না। এইভাবে মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ঘটনা আমরা অহরহ দেখে থাকি।

গৃহীনিরাও আড্ডাবাজীতে কম যান না। একজন গৃহীনি  ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটে, জাহাঙ্গীরনগর সব কিছুতে চান্স পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভর্তি হয়েছিল গ্রামের বাড়ির কোন এক শিক্ষা প্রতিষ্ঠানে।

ঘরোয়া আড্ডাতেও দেখা যায় যে যার স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা নিয়ে ব্যস্ত থাকেন। কেউ একজন রিয়েলটর থাকেন তার বাড়ি বেচা-কেনার আলাপ নিয়ে। বাংলাদেশের কোন এক কোটিপতি রিয়েলটরের কাছে ফোন করে কানাডাতে বাড়ি কেনার আগ্রহ দেখায়।বাংলাদেশের একজন কোটিপতির পক্ষে কানাডাতে বাড়ি কেনা কোন ব্যাপার নয়।  আবার কেউ থাকেন তার প্রকাশিত বইয়ের প্রচারণা কিভাবে করবেন তাই নিয়ে।

আজকাল ফেসবুকে লেখালেখি করেও কেউ কেউ লেখক হয়ে যাচ্ছেন,বই প্রকাশ করছেন। বই প্রকাশ করা এখন কোন ব্যাপারই না। যে কেউ বই প্রকাশ করতে পারেন, যে কেউ লেখক হয়ে যেতে পারেন।

ঘরোয়া আড্ডায় কেউ কেউ মদ্যপান করছেন। বোতল নেই, গ্লাস নেই অথচ সাধারণ অংগভংগিতে কি চমৎকার ফুঁটে উঠেছে গ্লাসে সুরা ঢালার দৃশ্য। অভিনয় শৈলীতে সবই সম্ভব!ভালো অভিনয়ের গুন একেই বলে!

মোটকথা, “রামগড়ুরের ছানা” নাটকটির মধ্য দিয়ে আমাদের কানাডার জীবনের অনেক কিছু উঠে এসেছে।নাটকের মধ্যে হাস্যরস আর বিনোদন থাকলেও আছে সুগভীর বার্তা, মনোজগতে চিন্তার খোরাক জোগানোর অনেক উপাদান।

সবার অভিনয় ছিল সাবলীল, প্রানবন্ত। নাটকটি উপভোগ করতে পেরেছি, এই কৃতিত্বটুকু নাট্য আয়োজকরা শতভাগ নিতে পারেন।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent