অ্যামাজনের প্রাইম বিগ ডিল ডেজের প্রতারণা থেকে সাবধান

অ্যামাজনের প্রাইম বিগ ডিল ডেজের প্রতারণা থেকে সাবধান

এ সপ্তাহে বার্ষিক ফল সেলের সময় অ্যামাজনের দেওয়া অফার নিয়ে দর-কষাকষির জন্য তৈরি অনলাইন শপাররা। এই অবস্থায় টেক জায়ান্ট সেজে স্ক্যামারদের প্লাবনের ব্যাপারে কানাডিয়ানদের সতর্ক করে দিচ্ছেন সাইবার গবেষকরা।

অ্যামাজনের প্রাইম বিগ ডিল ডেজ উপলক্ষ্যে অ্যামাজন সংশ্লিষ্ট ওয়েব ডোমেইন নিবন্ধন হয় এক হাজারের বেশি। এমনটাই জানিয়েছে সাইবার নিরাপত্তা সমাধান দেওয়া কোম্পানি চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস। কোম্পানিটি বলেছে, এসব ডোমেইনের মধ্যে ৮৮ শতাংশ সন্দেহজনক। নাজুক ক্রেতাদের ফাঁদে ফেলতে স্ক্যামাররা এসব ডেমেইন সেট করতে পারে। নতুন সৃষ্ট অ্যামাজন সংক্রান্ত প্রতি ৫৪টি ডোমেইনের মধ্যে একটিতে অ্যামাজন প্রাইম অন্তর্ভুক্ত করা হয়েছে।

- Advertisement -

কানাডায় চেক পয়েন্টের প্রধান প্রকৌশলী রবার্ট ফ্যালজন বলেন, প্রকৃত অ্যামাজন ডোমেইন থেকে এগুলোকে আলাদা করা কঠিন। নিবন্ধিত সবগুলো ডোমেইনই দেখতে একই রকম, যা বহু মানুষকে বোকা বানাচ্ছে। এটাই আসল উদ্দেশ্য এখানে।

ফ্যালজন বলেন, চেক পয়েন্ট রিসার্চ প্রাইম ডেজসহ সারা বছর ধরে চলা বড় অনলাইন কেনাকাটাগুলোতে প্রতারণার চেষ্টাও বেড়ে যায়।

এগুলো আবির্ভুত হয় ফিশিং ইমেইল হিসেবে। ফিশিং ইমেইল হচ্ছে প্রতারণামূলক বার্তা, যা সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার জন্য স্বনামধন্য কোনো উৎস থেকে আসছে বলে মনে হয়।

ফ্যালজন বলেন, এক্ষেত্রে অ্যামাজন সাধারণত আগ্রাসী অফার দিয়ে থাকে, যা প্রাইম ডেজের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে হয়। এর উদ্দেশ্য হচ্ছে মেইল গ্রহীতাদের ক্ষতিকর লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি বলেছে, ইউনিক অ্যামাজন প্রাইম-থিমের ১০০টি স্ক্যাম ইমেইল ব্লক বা চিহ্নিত করেছে তারা। গত দুই সপ্তাহে বিভিন্ন সংস্থা ও ভোক্তাদের উদ্দেশ্য করে ইমেইলগুলো পাঠানো হয়েছিল।

- Advertisement -

Read More

Recent