উন্নত সেবা প্রয়োজন ডায়াবেটিক রোগীদের

ডায়াবেটিক রোগীরা যাতে সর্বোত্তম চিকিৎসা পান সেজন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা করছে স্যানোফি কানাডা

মহামারি শুরু হওয়ার পর থেকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা সেবার গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশ কানাডিয়ান। স্যানোফি কানাডার এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ডায়াবেটিকসে ভোগা এক হাজার একজন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালিয়েছে স্যানোফি।

সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ৩ শতাংশ ডায়াবেটিক রোগী ভালো স্বাস্থ্য সেবা পাওয়ার কথা জানিয়েছেন। তবে তাদের মধ্যে ৬৪ শতাংশ জানিয়েছেন, এজন্য তাদের বছরের বেশি সময় লেগেছে। এছাড়া প্রতি চারজনের একজন চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন চেয়েছেন। ৪৮ শতাংশ ডায়াবেটিক রোগী চিকিৎসকদের সঙ্গে তাদের জীবনাচরণ ও ডায়াবেটিসের প্রভাব নিয়ে আলোচনা করা কঠিন বলে মন্তব্য করেছেন।

- Advertisement -

স্যানোফি কানাডার মেডিসিনের অন্তবর্তীকালীন প্রধান ম্যারি-জোসি টুটুনজি বলেন, পরীক্ষায় উচ্চ মাত্রায় অনিশ্চয়তা, জীবনাচারে পরিবর্তন ও নতুন চিকিৎসা গ্রহণের বিষয়টি উঠে এসেছে। খোলামেলা আলোচনার জন্য এসব তথ্য আমরা চিকিৎসকদের সঙ্গে ভাগাভাগি করছি।

ডায়াবেটিক রোগীরা যাতে সর্বোত্তম চিকিৎসা পান সেজন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা করছে স্যানোফি কানাডা।

উল্লেখ্য, স্যানোফি কানাডা যে এক হাজার একজন ডায়াবেটিক রোগীর ওপর সমীক্ষাটি পরিচালনা করেছে তারা টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটি আক্রান্ত। ২০২১ সালের ১৬ থেকে ২৫ আগস্ট সমীক্ষাটি চালানো হয়।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

 

- Advertisement -

Read More

Recent