টরন্টোর স্নো ট্রম

ছবি বনি আব্রাম

এগারো বছর ধরে টরন্টোতে আছি। এই এগারো বছরে এমন স্নো স্ট্রম আগে দেখি নাই।
যারা রাতে কাজ করে বাসায় ফিরছিল আর যারা সকালে কাজে যাচ্ছিল তাদের দুর্ভোগের শেষ ছিল না। যারা নিজেদের গাড়ি নিয়ে বের হয়েছিল কিংবা যারা গাড়ি চালিয়ে কাজ থেকে বাসায় ফিরছিল তাদের অনেকেরই গাড়ি স্নোর মধ্যে আটকা পড়ে গিয়েছিল। অনেককেই তুষারের স্তুপের মধ্যে আটকে থাকা গাড়িতে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হয়েছে। কেউ কেউ কিছু পথচারীদের সাহায্য নিয়ে গাড়ি ঠেলে তুষারের স্তুপ থেকে বের করে রওনা দিতে পেরেছে।
কোথাও বাস সার্ভিস ছিল না।ক্ষনে ক্ষনে সাব-ওয়ে ট্রেন সার্ভিস বাধাগ্রস্ত হচ্ছিল। যেসব জায়গায় সাবওয়ে ট্রেন সার্ভিস বন্ধ ছিল সেই সব জায়গায় টিটিসি স্যাটেল বাস সার্ভিস দিতে পারেনি। প্রচন্ড তুষারপাতের কারনে সড়ক পথ টিটিসি বাস চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল। অনেকে ট্যাক্সি, উবার ডেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সার্ভিস পায়নি। অগত্যা বাধ্য হয়ে অনেকে পায়ে হেটে বাসায় অথবা কাজে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বেশির ভাগ সাইডওয়ার্ক হাটু সমান স্নো থাকায় সেখান দিয়ে স্নো ঠেলে ঠেলে হাটাও দুষ্কর ছিল। ফলে অনেকে সাইডওয়ার্ক থেকে নেমে মূল রাস্তা দিয়ে হাটা শুরু করে। বেশীর ভাগ এই দিন কাজ থেকে অফ নিয়েছিল। অনেকে বাইরে পরিস্থিতি না বুঝেই বেরিয়ে পড়ে। অর্ধেক রাস্তায় এসে গাড়ি স্নোতে আটকে পড়েছিল। আবার যারা টিটিসি সার্ভিস নিয়েছিল, অনেকের বাস মাঝ পথে আটকে সেখানেই ঠায় দাঁড়িয়ে ছিল। এভাবে রাস্তার মাঝে সারি সারি বাস, প্রাইভেট কার ইর্মাজেন্সি লাইট জ্বালিয়ে অনোন্যোপায় হয়ে দাঁড়িয়ে ছিল। অনেকের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব ঘটে। যারা হাউজে থাকেন তাদেরকে ড্রাইভওয়ে পরিষ্কার করতে করতে সারা দিন কেটে যায়। অনেকের গাড়ি স্নোর সমুদ্রে ডুবে ছিল। আবার অনেকের গাড়ি স্নোর মধ্যে ডুবে থেকে সামান্য মাথা বের করে ছিল। সেডান কারগুলি মোটামুটি স্নোর নিচে তলিয়ে গিয়েছিল। SUBগুলি তাও কিছুটা দৃশ্যমান ছিল। গাড়ির ছাদে উচু হয়ে স্নোর পাহাড় জমে ছিল। গাড়ির সাইড দিয়ে স্নো সরিয়ে অনেকে যাতায়াতের পথ করে নিয়েছিলেন।
লোকাল রোডগুলিতে স্নো পরিষ্কার করার জন্য কোন স্নো রিমুভাল গাড়ি আসেনি। সব স্নো রিমুভাল গাড়ি ব্যাস্ত ছিল মূল সড়ক পরিষ্কার করায়। কারন, মূল সড়ক থেকে স্নো সরাতে পারলে যাতায়াত ব্যবস্থা restore করা সম্ভব। ফলে লোকাল রোডগুলিতে অনেক গাড়ি বাসা থেকে বেরুতে গিয়ে স্নোর স্তুপে আটকা পড়েছিল।
তবে বেশ ভালো লেগেছে, অনেকে স্বেচ্ছায় স্নো পরিষ্কারে রাস্তায় নেমে পড়েছিল। তাদের কেউ কেউ আটকে থাকা গাড়িগুলিকে চলাচলের জন্য সাহায্য করেছিল, আবার কেউ কেউ ড্রাইভওয়ে কিংবা লোকাল রাস্তা পরিষ্কারে ব্যস্ত ছিল। মূল সড়কের স্নো পরিষ্কারেও তাদের দেখা গেছে। এই সব স্বেচ্ছাসেবক সিটির কোন সাহায্যের অপেক্ষা করেনি। নিজ উদ্যোগে এগিয়ে এসেছিল। তাদেরকে সাধুবাদ জানাই। Bravo!
তবে একটা বিষয় বুঝা গেলো, একদিনের তুষার ঝড়েই সিটি মোটামুটি collapsed।
এই তুষার ঝড় দুদিন কি তিন দিন অব্যাহত থাকলে কি হতো কে জানে!! বিষয়টি নিয়ে ভাবার অবকাশ আছে।
টরন্টোতে এমন তুষার ঝড় আগে দেখেছি বলে মনে পড়ে না। আমার আগে যারা এসেছেন তাদের অভিজ্ঞতার ঝুলিতে হয়ত থাকতে পারে। তবে আমার ক্ষেত্রে এটাও একটা নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতার একটি ভালো দিক হলো, নতুন কিছু শিখা হয়। এর পর এমন তুষার ঝড় হবার অভাস পেলে কিছু পূর্ব প্রস্তুতি অন্তত নিতে পারবো।
প্রস্তুতি থাকবে তুষারের মধ্যে খেলা করা।

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent