তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ

হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনীর কিছু বিধান বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ কিছুটা সুগম হয়েছে।

তবে চূড়ান্ত রায় দিবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়টি আসতে পারে ২০২৫ সালের জানুয়ারীতে।

- Advertisement -

বদিউল আলম মজুমদারসহ অন্যান্য আইনজীবি হাইকোর্টের রায়ের ফাইন্ডিংসগুলি নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করবেন।

সুপ্রিম কোর্ট হাইকোর্টের ফাইন্ডিংসে বড় কোন ত্রুটি না পেলে হাইকোর্টের রায় বহাল রাখার সম্ভাবনা আছে। হয়ত সুপ্রিম কোর্ট এর সাথে আরও ভালো কিছু যোগ করতে পারে।

কিন্তু সমস্যা অন্যদিকে। নতুন এক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছেন।

সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পর ড.ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নিজেই তত্ত্বাবধায়ক সরকারে রূপ নিতে পারে। এমনই আভাস দিয়েছে এটর্নী জেনারেল।

তার মানে নির্বাচনের আগে এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন কোন তত্ত্বাবধায়ক  সরকার গঠিত হতে দিবে না। নিজেই তত্ত্বাবধায়ক সরকারে পরিনত হবে । “অন্তর্বর্তীকালীন সরকার” নামটি পরিবর্তন করে এটি ‘তত্ত্বাবধায়ক সরকার” নাম পরিগ্রহ করবে।

ড.ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এমনটি করার কারন হচ্ছে, আগামী নির্বাচনকে তারা প্রভাবিত করার দুরোভিসন্ধী নিয়ে এগুচ্ছে। নির্বাচন প্রভাবিত করে তারা তাদের নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসাতে চায়।

ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের  বিধান ছিল নির্বাচনের তিন মাস পূর্বে রাজনৈতিক সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবেন। তত্ত্বাবধায়ক  সরকার ক্ষমতা গ্রহনের তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবেন। সাধারণত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে থাকেন।

সেই হিসাবে আগামী নির্বাচনের তিন মাস পূর্বে সর্বশেষ রিটায়ার্ড প্রধান বিচারপতি হবেন তত্ত্ববধায়ক সরকার প্রধান।

কিন্তু ড.ইউনুসের অন্তবর্তীকালীন সরকার সেটি হতে দিবে বলে মনে হয় না। এক্ষেত্রে ২০০৬ সালের মতো আরেকটি ইয়াজুদ্দিনের অবতারনা হবে। ড.ইউনুস নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে বসতে পারেন। একটা ফালতু excuse  বের করে হয়ত বলবে যেহেতু এখন নির্বাচিত সরকার নেই তাই আমার অন্তবর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপ নিবে।

এমন হলে বুঝতে হবে, এরা আগামী নির্বাচনকে নিয়ন্ত্রন এবং প্রভাবিত করতে চাচ্ছে।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent