
অনেক আগেই সামার চলে গিয়েছে। খুলব খুলব করেও উইন্ডো এসি খোলা হয়নি। অনেকটা আলসেমি, অনেকটা অজ্ঞতার কারণে। অজ্ঞতা কেন, সেই কথা বলছি।
এখানে নিয়ম হচ্ছে উইন্টারের ঠিক আগে এসি খুলে বাক্সেভরে গ্যারেজ বা বেজমেন্টে ফেলা রাখা। বিশেষ করে উইন্ডো এসি,স্পিল্ট নয়। যদি এসি না খোলা হয় এসির কোন ফাঁকে ফোকর দিয়ে ঠান্ডা হাওয়া ঘরের ভেতর প্রবেশ করবে। হিটিং চালু থাকলেও ঘর পুরোপুরি গরম হয় না।
গত কয়েকদিন কুইবেকের ওপর দিয়ে প্রচন্ড স্নো র্স্টম বয়ে গেছে। আজও অবিরাম স্নো পড়ছে। গত তিনরাত হিটিং চালু থাকাবস্থায় বেডরুমের মেঝে ও বিছানা বরফ শীতল হয়েছিল। প্রথমে ভেবেছিলাম, হিটিং হয়ত প্রোপারলি কাজ করছে না। একবার বন্ধ করে পুনরায় চালু করেও কোন কাজ হচ্ছিল না। রুম কেন শীতল হয়ে আছে, এর কারণ খুঁজতে জানালা,দরোজা সব ভালভাবে পরীক্ষা করে হাওয়া কোত্থকে ঢুকছে হদিস পেলাম না। মেজাজ খারাপ করে প্রথম ও দ্বিতীয় রাত্র কাটালাম কম্বল মুড়ে ও ওপরে ভারী লেপ দিয়ে। দুইদিন সকালে ঘুম থেকে জেগে দেখি দু’পা ও মাথা ঠান্ডা হয়ে আছে। সাথে অবধারিত খুক খুক কাশি হয়ে গেল। তৃতীয় রাত্রিতে দরোজার চারদিকে মাস্কিং টেপ লাগিয়ে মনে হল এবার হাওয়ার বাপের সাধ্য নেই রুমে হানা দেয়। ঘুমাতে গেলাম রাত তিনটায় কিন্ত এক ঘন্টা পরে কম্বলের তল থেকে বের হয়ে হাত, পা শীতল হলে ঘুম ভেঙে যায়। অনেক ভেবে যখন হাওয়া প্রবেশের কারণ খুঁজে পাচ্ছিলাম না, তখন এসির সামনে দাঁড়াতে বুকে শীতল হাওয়া এসে লাগে। হাওয়া প্রবেশের কারণ খুঁজে পেলেও ভোররাতে সম্ভব হয়নি এসি খোলার। কোনরকমে রাত পার করি।
সকালে ভারী কাপড় পড়ে বারান্দায় হাঁটুসমান স্নো ঠেলে আধাঘন্টার চেস্টায় এসি খুলে ফেলি। উইন্ডো শাটার ঠিকঠাক লাগিয়ে রুম পরিস্কার করতে জান বেরিয়ে যাবার অবস্থা!
যাহোক, অন্যান্য বছর এই বোকামি হয়নি। কিন্ত এবার আমার অজ্ঞতা ও অলসতায় চরম মূল্য দিচ্ছি বুকে কফ জমিয়ে।
বি:দ্র: এখন রুম হিটিং প্রোপারলি কাজ করছে। হিটিং টেম্পারাচার ১৮° দেয়ায় পুরো রুম গরম হয়ে আছে।
মন্ট্রিয়েল, কানাডা
