প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি

প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি

আমাদের সংবাদ জগতের একজন শীর্ষস্থানীয় সাংবাদিক নেতা ছিলেন  আলতাফ মাহমুদ ভাই। দৈনিক খবরে যখন চাকুরী করতেন তখন আলতাফ ভাইয়ের সাথে পরিচয়।  সেই মধ্য আশির দশক হতে দেখেছি তিনি ছিলেন সৎ, নির্লোভ, নিরহংকারী, সহজ সরল একজন মানুষ। ছবির সহজ সরল হাসিমুখের মতন ছিল তাঁর কোমল হ্রদয়।

আলতাফ ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা হয় অনেক পরে সাংবাদিক, উপস্থাপক মঞ্জুরুল আলম পান্নাভাইয়ের মাধ্যমে। একুশে টেলিভিশনে আমার প্রযোজিত টকশো একুশে রাতে প্রায় প্রতি সপ্তাহে অন্তত একদিন অতিথি হয়ে আসতেন আলতাফ ভাই। ভীষণ আমুদে মানুষ ছিলেন। বয়সের অনেক পার্থক্য থাকলেও তিনি খুব সহজে মিশতেন, আপন করে কাছে টেনে নিয়েছিলেন। চায়ের আড্ডায়  সরলভাবে বলতেন, অনেক কঠিন সত্য। সত্য বলায় কে রাগ করলো বা খেপলো এগুলো তিনি পাত্তাই দিতেন না। তাঁর মাঝে কখনো কৃত্রিম ভনিতা দেখিনি।  তাঁর মধ্যেও ছিল একধরণের হতাশা, ক্ষোভ।  কিন্তু সেগুলো সহজে কাউকে বলতেন না।  প্রায়ই দেখতাম আলতাফভাই হাঁটছেন বা বাসের জন্য অপেক্ষা করছেন। কোন অন্যায়,  অসততার সুযোগ নেননি বলে এ মানুষটার জীবনের অনেকটা সময় কেটেছে আর্থিক অনটনে। কিন্তু একটু সাচ্ছন্দ্যের জন্য কোথাও মাথা নত করেননি।

- Advertisement -

সময় কতো দ্রুত চলে যায়, হারিয়ে যায় প্রিয় মানুষগুলো। আলতাফভাই, দেখতে দেখতে ৯ বছর হয়ে গেল আপনি কোথাও নেই।  প্রয়ান দিবসে আপনাকে শ্রদ্ধার সাথে স্মরন করছি, প্রিয় আলতাফভাই।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent