সঙ্গম করলেই ট্যাক্স দিতে হবে!

মানব জীবনের পরিপক্ব বয়সে নারী পুরুষের মিলন স্বাভাবিক ঘটনা

দুনিয়াতে আজব সব নিয়ম, আইন, এবং কানুনের শেষ নেই। কিছু আইন শুধু অদ্ভুতই নয়, বরং বিরক্তিকরও বটে। যেমন, সঙ্গমের উপর ট্যাক্স বসানোর আইন!

মানব জীবনের পরিপক্ব বয়সে নারী-পুরুষের মিলন স্বাভাবিক ঘটনা। তবে আইনসিদ্ধ সম্পর্কের বাইরেও কিছু মানুষ টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কে জড়ায়। এই প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে, যার ফলস্বরূপ যৌনপল্লী গড়ে উঠেছে। এসব জায়গায় খদ্দেরের মূল লক্ষ্য থাকে টাকার বিনিময়ে ক্ষণিকের আনন্দ, আর যৌনকর্মীদের কাছে টাকা উপার্জনই মুখ্য। এই সম্পর্কে ভালোবাসার কোনো স্থান নেই। বরং এখানে ম্যাডাম বা সর্দারনীদের শোষণ, পুলিশ ও প্রশাসনের হয়রানি, দালালদের উৎকোচ আদায়, এবং চাঁদাবাজির মতো ঘটনা নিত্যদিনের ব্যাপার। সরকারের সরাসরি আয় হয় কিনা তা স্পষ্ট নয়, তবে জন্মনিরোধক পণ্য বিক্রির মাধ্যমে পরোক্ষ আয় অবশ্যই হয়। তবে বিশ্বের অনেক দেশই এই অমানবিক পেশা থেকে রাজস্ব আদায় করে।

- Advertisement -

কিন্তু মূল বিষয় থেকে সরে না গিয়ে, শিরোনামের ঘটনায় ফিরে যাই। এই ঘটনাটি ১৯৭১ সালের, মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে। সে সময় রাজ্যটি তীব্র আর্থিক সংকটে ভুগছিল। এই সংকট কাটাতে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি বার্নার্ড গ্ল্যাডস্টোন একটি চাঞ্চল্যকর প্রস্তাব দেন। তাঁর প্রস্তাব ছিল: প্রতিবার সঙ্গমের জন্য সরকারকে দুই ডলার ট্যাক্স দিতে হবে। এই প্রস্তাব নিয়ে সিনেটে তুমুল বিতর্ক হয়। সাধারণ মার্কিনরাও এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। শেষ পর্যন্ত, বার্নার্ড গ্ল্যাডস্টোনের এই প্রস্তাব পাস হয়নি।

এই শতাব্দীর শুরুর দিকে জার্মানিতে এমন একটি আইন চুপিসারে পাস হয়ে যায়। ২০০৪ সালে জার্মানির রাইখস্টাগে এই আইন পাস হয়, যেখানে বলা হয়েছিল যে যৌনকর্মীদের মাসে ১৫০ ইউরো ট্যাক্স দিতে হবে। জার্মানিতে যৌনকর্ম বৈধ, তাই এখান থেকে কর আদায় করাও অবৈধ নয়। বন শহরেও একই ধরনের আইন রয়েছে, যেখানে যৌনকর্মীদের প্রতিদিন ছয় ইউরো করে ট্যাক্স দিতে হয়।

ইতিহাসে এর উল্টো উদাহরণও রয়েছে। নবম শতকে রোমে ‘ব্যাচেলর ট্যাক্স’ চালু করা হয়। সম্রাট অগাস্টাস অবিবাহিত পুরুষদের জন্য আলাদা কর চালু করেন। এই করের উদ্দেশ্য ছিল জনগণকে বিবাহবন্ধনে উৎসাহিত করা। ১৫শ শতকে অটোমান সাম্রাজ্যেও একই ধরনের কর চালু করা হয়। আবার গত শতাব্দীতে ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি অবিবাহিত পুরুষদের উপর কর চাপান। ২১ থেকে ৫০ বছর বয়সী অবিবাহিত পুরুষদের এই ট্যাক্স দিতে বাধ্য করা হয়।

 

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent