
আঁটুল বাঁটুল শামলা সাঁটুল
চারজনে যায় হাটে
- Advertisement -
পুতুল কিনে ফিরলো বাড়ি
সূর্যি গেল পাটে।
কেমন পুতুল দেখতে কেমন
রঙ কি তাদের গায়ের
গবেষনায় ঝড় উঠেছে
ধুমায়িত চায়ের।
হাঁটছে পুতুল বলছে কথা
করছে ঘরের কাজ
অবাক হয়ে দেখছে সবাই
কপালজুড়ে ভাঁজ।
কেউ বলছে নাক চ্যাপ্টা বোঁচা
মায়াময় দু’চোখ
কেউ বলছে গা বেটে গড়ন
ভীন গ্রহের লোক।
কেউ বলছে ভাষাটা ওদের
চুং চাং ভুং ভাং হবে,
খুঁজে আনো এমন পুতুল
কে দেখেছে কবে?
পুতুল নিয়ে পাড়াপড়শি
পাঁকিয়ে ফেলছে কেশ
আঁটুল বাঁটুল শামলা সাঁটুল
হাসতে হাসতে হয় শেষ।
মন্ট্রিয়ল, কানাডা
- Advertisement -
