আমি কেন এমন বলতাম?

এই অন্তবর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার চেয়ে ২০২৬ সালের জুনে নির্বাচন হলে সেটা কি বিএনপির জন্য মন্দের ভালো হয় না

আমি মির্জা ফখরুলের জায়গায় হলে ড.ইউনুস এবং তার চ্যালাপেলাদের বলতাম, ” ঠিক আছে,আপনাদের নির্বাচন করার ডেডলাইন যদি ২০২৬ সালের জুন হয় তবে জুনকে ধরেই নির্বাচনের রোডম্যাপ দিন।”

আমি কেন এমন বলতাম?

- Advertisement -

ভাইলোক, সেটা হতো মন্দের ভালো।

এই অন্তবর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার চেয়ে ২০২৬ সালের জুনে নির্বাচন হলে, সেটা কি বিএনপির জন্য মন্দের ভালো হয় না?

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হলে আরও ছয় মাস বেশি অপেক্ষা করতে অসুবিধা কোথায়?

বিএনপির টার্গেট হওয়া উচিত, এই সরকার থেকে নির্বাচনের রোড ম্যাপ বের করে আনা।

যদি বিএনপি থেকে ড.ইউনুসকে বলা হতো, ঠিক আছে আমরা আপনার প্রস্তাব অনুযায়ী জুনেই

নির্বাচন করতে রাজী আছি তবে আপনাকে সেটার রোডম্যাপ অর্থাৎ নির্বাচনী তফসীল ঘোষণার সুনির্দিষ্ট তারিখসহ জুনের কত তারিখ নির্বাচন হবে তার রোডম্যাপ এখনই জাতির সামনে ঘোষণা করতে হবে।

মির্জা ফখরুল ড.ইউনুসের কথা দিয়েই তাকে বেঁধে ফেলতে পারতেন।

এটা ঠিক যত দেরি হবে ততই  বিএনপির জয় হাতছাড়া হয়ে যাবে। কিন্তু তারা আর কি-ই বা করতে পারে?

তারা ড.ইউনুসের সাথে বৈঠক করে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন।

শুধু এইটুকু বলে কি কোন কাজ হবে?

ড.ইউনুস কি আপনাদের অসন্তুষ্ট হওয়াকে পাত্তা দেয়?

আপনারা এমন কিছু করুন যাতে আপনাদেরকে ড.ইউনুস  পাত্তা দিতে বাধ্য হয়।

পাত্তা পাওয়ার দুটি পথ আপনাদের সামনে খোলা:

১) এখনই আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া

২) ড.ইউনুসের অধীনে নির্বাচন বয়কট করা

আওয়ামী লীগ কোন সিনে নাই। সিনে আসতে পারবে কিনা কোন ঠিকঠিকানা নাই।

এমন অবস্থায় বিএনপি ড.ইউনুসের অধীনে নির্বাচন বয়কট করলে ড.ইউনুস কি দুটি প্রধান দল ছাড়া নির্বাচন করতে পারবে?

দুটি প্রধান দলকে ছাড়া ড.ইউনুস নির্বাচন করতে পারবে না।

তখন তাকে বাধ্য হয়ে সব দলের অংশগ্রহণে নির্বাচন করার প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নিতে হবে।

এখনেও প্রশ্ন আছে?

বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকার চায় কি চায় না?

তত্ত্বাবধায়ক সরকারেও কিন্তু বিএনপির ভয়।

ভয়টা কিসের?

তত্ত্বাবধায়ক সরকারেও বিএনপির ভয়, কারন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা জয়ী নাও হতে পারে।

আসলে বিএনপি এখন ফাঁটা বাঁশের চিপায় পড়েছে।যাকে বলে ” মাইনকার চিপা।”

এই চিপা থেকে বের হবার জন্য আসলে দূরদর্শী নেতৃত্ব দরকার।

- Advertisement -

Read More

Recent