রামসাগর ভ্রমণ

দিনাজপুরের এই সাগর বেশ বিখ্যাত| এটা বলা হয়ে থাকে পলাশীর যুদ্ধের আগেই এটা নির্মিত হয় |

দিনাজপুরে দুপুরে আমরা খাবার গ্রহণ করেছিলাম রুস্তম হোটেলে! অনলাইন থেকে দেখেছিলাম এই হোটেলটি বেশ বিখ্যাত |

খাবারের মান মোটামুটি ভালো| দশের মধ্যে সাত দেয়া চলে !

- Advertisement -

তবে যেরকম নামধাম শুনেছিলাম সেরকম আমার কাছে মনে হয়নি |

তবে একটা বিষয় হচ্ছে সেদিন দুপুরে প্রচন্ড ভিড় ছিল|

এই হোটেলে সব সময় ভিড় থাকে| আমরা গরুর মাংস ,সবজি ,মগজ কলিজা ভুনা ,ডাল নিয়েছিলাম |

তারা খাবার সার্ভ করেন তারা বেশ ভালো ছিলেন |

আমরা দইয়ের অর্ডার করিনি | ওনাদের মধ্যে একজন স্বেচ্ছায় দই নিয়ে এলেন!

দইটা বেশ সুস্বাদু ছিল |

এরপর আমরা রামসাগর দেখতে গেলাম |

দিনাজপুরের এই সাগর বেশ বিখ্যাত| এটা বলা হয়ে থাকে পলাশীর যুদ্ধের আগেই এটা নির্মিত হয় |

রামনাথ নামে সেখানকার একজন জমিদার ছিলেন |

তিনি ছিলেন বেশ দয়ালু |সেই এলাকার পানিসংকট চরমে উঠলে তিনি সেখানে একটা দিঘী খনন করেন!

এটা বলা হয়ে থাকে আমাদের দেশের মধ্যে মানবসৃষ্ট সবচেয়ে বড় দিঘী| এটি খনন করার পরে পানি আর ওঠে না! অনেকে বলেন তিনি সে সময় নিজের ছেলেকে সেখানে নামান এবং তার ফলে সেখান থেকে পানি ওঠে !

আবার অনেকে বলেন তিনি স্বপ্ন দেখেন যে সেখানে কোন যুবকের প্রাণ বিসর্জন দিলে পানি ওঠবে |

এখানে রাম নামে একজনের প্রাণ বিসর্জন দেন এবং সেখান থেকে রামসাগর নামের উৎপত্তি হয়েছে!

উৎপত্তি যাই হোক না কেন পৌঁছে বেশ খুশি আর বিশালত্ব দেখে অবাক হলাম !

বেশ বড় এবং অনেক সুন্দর |

আমরা এক প্রান্তে প্রচুর গাছ-গাছালি ছিল সেখানে চলে গেলাম |

একটা ছাতার মত ব্যবস্থা ছিল তার নিচে বসে মুগধ দৃষ্টি নিয়ে দেখতে থাকলাম !

সুন্দর স্নিগ্ধ এক বাতাস আসছিল| এখনো গরম সেভাবে পড়েনি|

ঘুরতে কোন কষ্ট বা অস্বস্তি হয়নি| আমি আগে একটা ব্লগে দেখেছিলাম যে সেখানে ভ্যান নিয়ে চারিদিক ঘোরা যায় |

চারিদিকটা প্রায় ৪ কিলোমিটারের মতো তবে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পেরেছিলাম এবং গাড়ি নিয়েও ঢোকা যায় !

তবে তার জন্য এক্সট্রা কিছু ফি দিতে হয় |

কিন্তু আপনি গাড়ি নিয়ে ঢুকলে পুরা দীঘি একবার পাক দিতে পারবেন! দেখি দীঘিতে নৌকার ব্যবস্থা আছে| নৌকায় চড়ে ঘোরা যায় |

এখানে পানির স্তর নাকি খুব বেশি নিচে নামে না |

আমরা যেমন দেখেছিলাম এরকমই মোটামুটি থাকে |

বেশ কিছুক্ষন বসলাম !

আইসক্রিম, পানি খেয়ে আবার গাড়িতে করে রামসাগর থেকে রওনা দিলাম স্বপ্নপুরীর উদ্দেশ্যে !

সুন্দর এক স্মৃতি চিরদিনের জন্য থেকে গেল |

রামসাগরে প্রচুর পর্যটক বেড়াতে আসেন |যারা জিনিসপত্র বিক্রি করছিলেন তাদের থেকেই শুনলাম|

সেজন্য এখানে একটা জমজমাট অবস্থা বিরাজ করে সবসময় !

- Advertisement -

Read More

Recent