
ফেডারেল নির্বাচনের প্রচারণায় এনডিপি সব সময় ফার্মাকেয়ার, ইউনির্ভাসাল ডেন্টাল কেয়ার ইত্যাদির কথা বলে।
কিন্তু কথা হচ্ছে ফার্মাকেয়ার, ডেন্টালকেয়ার সবার জন্য যদি ফ্রি করে দেওয়া হয় তবে এর জন্য যে বিপুল অংকের বাজেট প্রয়োজন সেই বাজেট কোথা থেকে আসবে?
এর অর্থ সংস্থান কোথা থেকে হবে?
যে ড্রাগ কিংবা মেডিসিনগুলি নাগরিকদের বিনা মূল্যে দেওয়া হবে, সেই ড্র্বাগ কিংবা মেডিসিন সরকারকে ক্রয় করে নাগরিকদের কাছে বিনামূল্যে দিতে হবে।
এই ড্রাগ ক্রয়ের বিপুল অংকের বাজেট কোথা থেকে আসবে?
এর অর্থ জোগানের জন্য নিশ্চয়ই নাগরিকদের উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হবে। এটা অনেকটা গরু মেরে জুতা দানের মতো ব্যাপার অথবা কইয়ের তেলে কই ভাজার মতো ব্যাপার।
ইউনির্ভাসাল ডেন্টাল কেয়ার বিষয়টাও একই। দাঁতের চিকিৎসা করতে একজন নাগরিকের যে ব্যয় হবে তা সরকারকে বহন করতে হবে। সরকার এই ব্যয় বহন করলে এর অর্থের সংস্থান কোথা থেকে হবে?
নিশ্চয়ই নাগরিকদের উপর বাড়তি কর আরোপ করে এই ব্যয় বহনের ব্যবস্থা করা হবে।
এই ক্ষেত্রে সরকারকে করের পরিধি বাড়াতে হবে। নতুন নতুন কর আরোপের ক্ষেত্র খুজতে হবে।
যদি বলা হয় ধনীদের উপর এই বাড়তি করের বোঝা চাপিয়ে দিয়ে এই অর্থের সংস্থান করা হবে।
তাহলে প্রশ্ন থাকবে,কানাডাতে ধনী হওয়া কি তবে অপরাধ? কিংবা বেশি আয় উপার্জন করা কি কোন অপরাধ? তানাহলে শুধুমাত্র এই শ্রেণীটির কাছ থেকে বাড়তি কর আদায় করা হবে কেন?
বর্তমান বাস্তবতায়, ফর্মাকেয়ার এবং ইউনির্ভাসল ডেন্টালকেয়ারের কোন feasibility কি আছে?
যেখানে সরকারের ব্যয় সংকোচনের প্রশ্ন উঠছে ঘাটতি কমাবার জন্য, সেখানে কিভাবে আরও ব্যয় বহন করা সম্ভব হবে?
এই ভংগুর অর্থনীতি দিয়ে তা সম্ভব নয়।
এনডিপি লিডার ফার্মাকেয়ার এবং ইউনির্ভাসাল ডেন্টাল কেয়ারের কথা বললেও এর অর্থ কোথা থেকে আসবে সেটি কিন্তু বলেন না।
এই সব আসলে শুভংকরের ফাঁকি।
এই রবিনহুড অর্থনীতির থিওরি বর্তমান বাস্তবতায় অচল এবং অকার্যকর থিওরী।
আমরাও ফ্রি ড্রাগ চাই, ফ্রি দাঁতের চিকিৎসা চাই কিন্তু তা করতে গিয়ে বাড়তি করের বোঝা নিতে আগ্রহী না।
স্কারবোরো, কানাডা
