রুণুঝুণু বৃষ্টির সকাল

আমার বাল্য বন্ধু সামছুজ্জোহা লন্ডন থেকে ফোন করেছে কি ভুঁইয়া সাহেব এবার বাগানের ছবি কই বুঝলাম কেউ না চাইলেও একজন অন্ততঃ আমার বাগানের ছবি দেখতে চায় গল্প শুনতে পছন্দ করে

আজ সকালে ঘুম ভেঙ্গেছিল বৃষ্টির শব্দে।

বেলী ফুলের গন্ধে কি মাদকতা আছে জানিনা। গ্রীষ্মের সকালে  বেলীর মু মু ঘ্রান টেনে নিয়ে যায় বাগানে। এটি নিত্যকার ঘটনা। গত দু সপ্তাহ বাসায় ছিলা না বলে এই সুবাস মিস করেছি। বেড়াতে গিয়েছিলাম প্রশান্ত মাহাসাগরের গাঁ ঘেঁষা আমেরিকার শান্ত শহর স্যান্ডিয়াগোতে।

- Advertisement -

রাত থেকেই চলছে টানা বৃষ্টি।

তাই আজ বাগানে বের হলাম ছাতা নিয়ে। বিশাল আকারের এক ছাতা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমার প্রিয় শিউলি গাছটির পাশে। একদিকে তীব্র সুঘ্রান অন্যদিকে আষাঢ়ের অঝোর বৃষ্টির টুপ টুপ শব্দ। কি মহা তৃপ্তি।

অনেক গুলো ছবি উঠিয়েছি বৃষ্টি ভেজা সকালের।

এ ছাড়াও গত দু’মাসে অনেক অনেক ছবি উঠিয়েছি বাগানের। অলসতা জন্য কিছুই শেয়ার করা হয়নি। শুধু অলসতা বললে ভুল হবে। ইদানিং ফেসবুকিং আর আগের মত টানেনা। অবসর সময় কাটে ইউটিউব দেখে। খবর থেকে শুরু করে সবই দেখা সেখানে। গুগল আমার আমার পছন্দ অপছন্দ সবই জানে। তাই আমাকে খুঁজতে হয়না কিছুই।

আমার বাল্য-বন্ধু সামছুজ্জোহা লন্ডন থেকে ফোন করেছে। কি ভুঁইয়া সাহেব – এবার বাগানের ছবি কই? বুঝলাম কেউ না চাইলেও একজন অন্ততঃ আমার বাগানের ছবি দেখতে চায়, গল্প শুনতে পছন্দ করে।

আজকের এই পোষ্টে বিভিন্ন সময়ে উঠানো বাগানের ছবি এবং স্যান্ডিয়াগোর কিছু ভাল লাগার ছবি। বিশেষ করে মেরিন অ্যকুরিয়ামের ছবিগুলো।

একটি বৃষ্টি ভেজা দিনের গল্প বলে শেষ করব আজ।

প্রায় পয়ত্রিশ বছর আগের কথা। আজকের মতোই কোন এক আষাঢ়ে দিন। আমার খুব নিকটতম বন্ধু (বেস্ট ফ্রেন্ড) কুমিল্লা শহর ছেড়ে চলে যাবে হবিগঞ্জ। যাবার আগের দিনের ঘটনা। দুই বন্ধু সাইকেলে বের হয়েছি প্রিয় কুমিল্লা শহর শেষবারের মত একসাথে ঘুরে বেড়াতে। বেশ কিছুক্ষন ঘুরাফেরা এবং নাস্তাপাতি সবই শেষ হয়েছে ভাল ভাবে। মনোহর পুর মাতৃভান্ডার পার হয়ে কান্দিরপার মোড়ে আসতেই প্রচণ্ড প্রতপের খড়গ বৃষ্টি। দুই বন্ধু মিলে ঠিক করলাম ভিজব বৃষ্টিতে। বন্ধুর বিদায়ের দিনটাকে স্মরণীয় করে রাখব। সারাক্ষন ভিজলাম সাইকেল চালাতে চালাতে।

আহা! কি আনন্দ!!

আমার সেই বাল্য বন্ধু এখন বিশাল কীটতত্ত্ববিদ, থাকেন বিলেতে।

সামনা সামনি দেখা নেই ত্রিশ বছর। তবে বৃষ্টি ভেজা আননন্দ স্মৃতির সেই দিনটি হৃদয়ে গেঁথে আছে আজও। থাকবে আজন্ম।।

 

উইন্ডসর, কানাডা।

- Advertisement -

Read More

Recent