ড্যানফোর্থ বাংলা টাউনের ব্যবসায় মন্দা

টরন্টোর প্রবাসী বাঙালিদের অন্যতম প্রাণকেন্দ্র ড্যানফোর্থ বাংলা টাউন বর্তমানে ব্যবসায় মন্দার মুখে পড়েছে

টরন্টোর প্রবাসী বাঙালিদের অন্যতম প্রাণকেন্দ্র ‘ড্যানফোর্থ বাংলা টাউন’ বর্তমানে ব্যবসায় মন্দার মুখে পড়েছে। একসময় যেখানে সপ্তাহের প্রতিদিন দোকানপাটে ভিড় লেগে থাকত, এখন সেখানে গ্রাহকের সংখ্যা চোখে পড়ার মতো কমে গেছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, চলতি বছরে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের কেনাকাটার প্রবণতা কমেছে। পাশাপাশি অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা এবং শহরের অন্যান্য এলাকায় নতুন ব্যবসা কেন্দ্র গড়ে ওঠাও ড্যানফোর্থের ব্যবসায় প্রভাব ফেলছে।

- Advertisement -

এক রেস্তোরাঁ মালিক বলেন, “আগে শুক্রবার-শনিবার আমাদের রেস্তোরাঁয় আসন পাওয়া যেত না। এখন মাঝেমধ্যেই খালি টেবিল পড়ে থাকে।” পোশাক ও গহনার দোকানিরাও একই সমস্যার কথা জানিয়েছেন।

স্থানীয় বাঙালি সংগঠনগুলো মনে করছে, ব্যবসা চাঙ্গা করতে নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও প্রচারণামূলক কার্যক্রমের আয়োজন জরুরি। তাদের আশা, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে ড্যানফোর্থ বাংলা টাউন আবারও তার পুরনো জৌলুস ফিরে পাবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent