
কুইবেককে তার নিজস্ব প্রাকৃতিক গ্যাস শিল্প গড়ে তোলার জন্য উৎসাহিত করছেন আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ। তিনি বলেন, খাতটিতে দুই প্রদেশ একসঙ্গে কাজ করতে পারে। সেই সঙ্গে কুইবেকের রাজস্ব বাড়ানোরও একটি উপায় এটি।
চেম্বার অব কমার্স অব মেট্রোপলিটান মন্ট্রিয়লে সোমবার বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন স্মিথ। গত ছয় মাসেরও কম সময়ের মধ্যে এটা নগরীটিতে তার দ্বিতীয় সফর।
স্মিথ তার বক্তব্যের আগে সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি যে, ২০০ বছর সরবরাহ করার মতো নিজস্ব প্রাকৃতিক গ্যাস রয়েছে কুইবেকের। তারা নিজস্ব প্রাকৃতিক গ্যাস উন্নয়ন করতে পারে, যাতে করে তারা যুক্তরাষ্ট্রের ওপর শতভাগ নির্ভরতা কমাতে পারে। অখন্ড কানাডার মধ্যে কুইবেক যদি আরও শক্তিশালী স্বায়ত্বশাসিত হতে চায় তাহলে তাদের প্রথম কাজ হবে নিজস্ব সম্পদের উন্নয়ন করা।
কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব পেট্রোলিয়াম প্রোডিউসার্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কুইবেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেকই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাকি অংশ এসেছে পশ্চিম কানাডা থেকে।
স্মিথ বলেন, প্রাকৃতিক গ্যাস উত্তোলনে কুইবেককে নিয়ন্ত্রণমূলক পরিবেশ উন্নয়নে কুইবেককে সাহায্য করতে পারলে আলবার্টা খুশিই হবে। পাশাপাশি রয়্যালটি সিস্টেম চালু করতেও তারা সহায়তা দেবে। আমি চাইব কুইবেক নিজস্ব রাজস্ব উৎসের দিকে তাকাক।
স্মিথ বলেন, কুইবেকের মধ্য দিয়ে আলবার্টা থেকে জ্বালানি পরিবহন পাইপলাইন প্রকল্প নিয়ে বর্তমানে কাজ করছে না আলবার্টা। তবে তারা ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স রুপার্টের বন্দর পর্যন্ত পাইপলাইন নির্মাণে তারা সহায়তা দিচ্ছে। বন্দরটির আংশিক মালিকানায় রয়েছে কুইবেকের কাইসে ডি ডিপো এট প্লেসমেন্ট। তবে পাইপলাইনের মাধ্যমে প্রথমে থান্ডার বে এবং এরপর জাহাজে করে কুইবেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করা যায় কিনা তা খতিয়ে দেখছে আলবার্টা।
This article was written by Rezaul Haque as part of the LJI
