ব্যাংক অভ কানাডাকে জনআস্থা অর্জনের দরকার: গভর্নর

মহামারী পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতির অভিঘাতে ব্যাংক অব কানাডার প্রতি জনআস্থায় চিড় ধরেছে বলে স্বীকার করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর টিফ ম্যাকক্লেম

মহামারী-পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতির অভিঘাতে ব্যাংক অব কানাডার প্রতি জনআস্থায় চিড় ধরেছে বলে স্বীকার করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর টিফ ম্যাকক্লেম। সেই আস্থা পুনর্গঠন করাই এখন নীতিনির্ধারকদের অন্যতম প্রধান দায়িত্ব এমন মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের কনফারেন্স অব মন্ট্রিয়লে এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে ম্যাকক্লেম বলেন, কানাডার বহু নাগরিকের জন্য সাম্প্রতিক উচ্চ মূল্যস্ফীতি ছিল জীবনের প্রথম বড় অভিজ্ঞতা, যা স্বাভাবিকভাবেই পীড়াদায়ক। আলোচনায় উপস্থিত ছিলেন ডয়েচ বুন্দেসব্যাংকের প্রেসিডেন্ট জোয়াকিম নাজেল এবং বিএনপি পারিবাস কানাডার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জা ভোল্পে।

- Advertisement -

গভর্নর ম্যাকক্লেম বলেন, মূল্যস্ফীতি শুধু মানুষের দৈনন্দিন জীবনে চাপ সৃষ্টি করে না, এটি অর্থনীতিরও ক্ষতি করে এবং বাজারভিত্তিক ব্যবস্থার ওপর জনআস্থা দুর্বল করে দেয়। তাঁর মতে, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ও পদ্ধতি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে বিশেষ করে সেইসব পরিবারকে লক্ষ্য করে, যারা অনিশ্চিত সময় পার করার চেষ্টা করছেন। “মানুষ যেখানে আছে, সেখানেই আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে,” বলেন তিনি। “আমরা কী করছি এবং কেন করছি তা যেন তারা বুঝতে পারে, সেটি নিশ্চিত করা জরুরি।”

সাম্প্রতিক মূল্যস্ফীতির ধাক্কায় সাধারণ মানুষের মধ্যে প্রতারিত হওয়ার অনুভূতি ও ক্ষোভ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন গভর্নর। কারণ, অনেক পরিবারের ক্ষেত্রে বেতন আগের মতো জীবনযাত্রার খরচ মেটাতে পারছে না। তাঁর ভাষায়, সাম্প্রতিক ইতিহাস আবারও স্মরণ করিয়ে দিয়েছে মূল্যস্ফীতি আমাদের ‘সাধারণ শত্রু’।

এ প্রেক্ষাপটে ব্যাংক অব কানাডা সম্প্রতি তাদের নীতিনির্ধারণী সুদের হার ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে। ২০২২ সালের মার্চে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর যে ধারা শুরু হয়েছিল, তার পর এটিই প্রথমবার হার কমানোর সিদ্ধান্ত। এই সময়ের মধ্যে অর্থনীতির গতি কিছুটা শ্লথ হয়েছে এবং মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এর ফলেই কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জন করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণে থাকলে আগামী দিনে সুদের হার ধাপে ধাপে কমানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে জনআস্থা ফিরিয়ে আনতে কেবল নীতিগত সিদ্ধান্তই নয়, স্বচ্ছ যোগাযোগ ও বাস্তবমুখী ব্যাখ্যাও সমান গুরুত্বপূর্ণ এই বার্তাই মন্ট্রিয়লের আলোচনায় স্পষ্ট করে দিয়েছেন ব্যাংক অব কানাডার গভর্নর।

- Advertisement -

Read More

Recent