স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ের একজন ভোটার

Six men in suits pose on a stage as one hands a certificate to another, with a microphone in hand and a GMAC banner in the background.
আমি স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ের একজন ভোটার এবং বরাবরই লিবারেল পার্টির একজন একনিষ্ঠ সমর্থক

আমি স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ের একজন ভোটার এবং বরাবরই লিবারেল পার্টির একজন একনিষ্ঠ সমর্থক।

২০১৭ সাল থেকে এই রাইডিংয়েই আমার বসবাস।

- Advertisement -

তাই এই রাইডিংয়ের রাজনৈতিক গতিপ্রকৃতির সাথে আমার একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।

এই রাইডিং বাংলাদেশি-কানাডিয়ান অধ্যুষিত বলে বেশ পরিচিতি পেয়েছে। তাই ভোটের ফলাফলে বাংলাদেশি-কানাডিয়ানদের ভোট অন্যতম নিয়ামক শক্তি হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। তবে একমাত্র নিয়ামক শক্তি বলে ভাবাটা ভুল হবে। অন্যান্য কমিউনিটির ভোট ছাড়া, শুধুমাত্র বাংলাদেশি-কানাডিয়ান ভোটে জয় পাওয়া সম্ভব নয়।

আমি স্কারবরো সাউথ ওয়েস্ট থেকে এমপিপি মনোনয়ন প্রত্যাশী আহসানুল হাফিজের একটি ক্যাম্পেইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে কয়েকটি প্রশ্ন করার সুযোগ হয়েছিল।

প্রশ্নের উত্তরে আহসানুল হাফিজ যা বলেছিলেন, তাতে আমার কাছে মনে হয়েছে তিনি এই রাইডিং সম্পর্কে ভালোভাবেই জানেন। প্রভিন্সিয়াল এমপিপির এখতিয়ারের মধ্যে থেকে তিনি এই রাইডিংয়ের জন্য কী কী প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন, সেই সম্পর্কে তিনি যথেষ্ট আন্তরিক বলেই আমার কাছে অন্তত মনে হয়েছে। তিনি নিজেও আমার প্রশ্নের উত্তরে স্বীকার করেছেন, জয়ের জন্য বাংলাদেশি-কানাডিয়ানদের ভোট অন্যতম নিয়ামক শক্তি হলেও জয়ের জন্য অন্যান্য কমিউনিটির ভোটও প্রয়োজন হবে।

আমি দৃঢ়ভাবে মনে করি, আহসানুল হাফিজ স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ে অন্যান্য কমিউনিটির ভোটারদেরকেও সম্পৃক্ত করার সক্ষমতা রাখেন।

এই রাইডিং থেকেই ২০১৮ সালে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে এনডিপি থেকে বাংলাদেশিদের গর্ব ডলি বেগম জয়ী হয়েছিলেন।

তিনি এখন ফেডারেল পার্লামেন্টের এমপি হিসেবে বাংলাদেশি-কানাডিয়ানদের আইকনিক প্রতিনিধি।

এবার আবার সুযোগ এসেছে ডলি বেগমের ছেড়ে দেওয়া এমপিপি পদে আরেকজন বাংলাদেশি-কানাডিয়ানকে প্রভিন্সিয়াল পার্লামেন্টে জয়ী করে বাংলাদেশের গর্বের স্থানটিকে আরও বেশি প্রসারিত এবং বিস্তৃত করার।

আগামীকাল ৯ মে স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ে লিবারেল পার্টি থেকে এমপিপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রাথমিক ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটই জয়ের ডাক।

আসুন, আমরা আবার সবাই মিলে আরেকটি ইতিহাস গড়ার পথ তৈরি করি।

সবাই মিলে সম্মিলিতভাবে আহসানুল হাফিজকে ভোট দিয়ে তাঁর এমপিপি মনোনয়ন নিশ্চিত করি।

আহসানুল হাফিজের জয় মানে বাংলাদেশের জয়, একই সাথে কানাডার মাটিতে আমাদের জয়।

ছবিতে যে বলটি দেখছেন, আশা করি এই বল লক্ষ্যভেদ করে জালে জড়াবেই।

- Advertisement -

Read More

Recent