খেয়ালী হেয়ালী

Woman with gray hair standing by a calm lake, trees reflecting in the water, blue sky and clouds above, wearing a puffer vest and patterned blouse.
সুলতানা শিরিন সাজি

ঈগলের ডানায় চেপে উড়ে যায় তাহার চোখের ইশারা!

হাত বাড়ালেই হাতের দখল নাই!

- Advertisement -

তবু রাতভর নদী বয়ে যায় খেয়ালে!

ইচ্ছে ফুল ঘুমায় হৃদয়ের অন্তরীক্ষে,

এক

দুই

তিন করে অজস্র আমলকী বন পার হয়ে যায় !

কানে কানে ফিসফিস ডাক দিয়ে যায় মন ময়ূর!

কত মহাদেশ ঘুমায় কাহার চোখের ভিতরে?

কত নদী বয়ে যায় দূর পাহাড়ের হাতছানিতে?

ছুঁয়ে থাকার পরম ইচ্ছারা ঘুমায় খেয়ালী চাদরে,

যদি আবার দেখা হয় কোনদিন কূয়াকাটা ভোরে !

মুখোমুখি সংলাপে জাগিবে সময় তাহাদের,

তুমুল আদরে!

 

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent