সব কিছু শুভ্রতায়


তুষার ঝড় হওয়ার কথা ছিল। দুদিন আগে অপেক্ষা করছিলাম। গতকাল দেখলাম ঘন হয়ে আসা কালো মেঘগুলো উড়ে নীল আকাশ বেরিয়ে এলো তারপর সারাদিন ঝলমলে সূর্যালোক। সন্ধ্যায় কি যে সুন্দর রঙিন একটা সূর্যাস্ত। এরপর সারারাত পূর্ণিমা ফকফকা দূধেল শুভ্রতা। ব্লিজার্ডের কথা ভুলেই গেলাম। যদিও গত দুদিন ধরে তুমুল ঝড়ো বাতাস বয়ে যাচ্ছিল।
ফুলগুলো একটা দুটো ফুটে হাসছে আপন মনে। লতা গুল্ম গাছ ডালপালা মেলতে শুরু করেছে।
আজ সকালেও সব কিছু সুন্দর ঝলমলে অথচ বিকাল থেকে বদলে গেল চেহারা প্রকৃতির একদমই অন্য রকম।
এপ্রিল নয় যেন ফেব্রুয়ারী মাস হয়ে গেল পরিবেশ দ্রুত। সবুজ মাঠ, ঘাস, গাছ, সব কিছু শুভ্রতায় ঢেকে গেলো অল্প সময়ে। বসন্তের ফুল মনে করে বরফের ফুল গায়ে মেখে নিতে নেমে গেলাম ঝরে পরা বরফের মাঝে। বৃষ্টি ভেজার মতন বরফ ভেজায়ও মজা আছে অনেক।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent