অতলান্তিকের তীরে


সমুদ্র উপকূলে, নীল নীল অম্বরে
জনাথন-অলিভিয়া আজীবন মধুর মিলন
হবে বলে,
বিবাহ বাসর সেজেছে
পর্তুগালে, অতলান্তিকের তীরে।
আমরাও সামিল হয়েছি আশীর্বাদের ডালি ও শুভকামনা জানাবো বলে।
ব্যাতিক্রম ধর্মী বিবাহ, পৌরহিত্যে(Priest) আমাদের শ্রীমান অভিজিৎ , বর-কনে নিজে নিজে একে অপরের প্রতি বিবাহিত জীবনের প্রতিজ্ঞা লিখে নিয়ে আসে, সেই প্রতিজ্ঞালিপি পুরহিত তাদের পড়ায় এবং সর্বসম্মুখে সাইন করতে আদেশ করে। পরিশেষে সবার সামনে অতলান্তিকের অসীম অথৈ নীল জলরাশী সাক্ষী রেখে জনাথন-অলিভিয়া দীর্ঘ চুম্বন ও মধুময় আলিঙ্গনের মাঝে পরিণয়ের সোনালি লগ্ন শুরু করে। অন্য কোন ধর্মীয় আচার অনুষ্ঠান নয়।
আমাদের সকলের কামনা সদ্য পরিণয়াবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞালিপি চির অম্লান থাকবে।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent