
কয়েক দশকের মধ্যে প্রথম স্বতন্ত্র পার্থী হিসেবে আইনসভার কোনো আসনে জয়লাভ করলেন ববি অ্যান ব্র্যাডি। অন্টারিওর নতুন নির্বাচনী মানচিত্রে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির ৮৩টি ব্লু আসন, উত্তর ও ডাউনটাউন টরন্টোতে এনডিপির কমলা ঝড়। অটোয়া ও টরন্টোর পকেটগুলোতে বেশিরভাগই লিবারেলদের লাল। এর মধ্যেই একটা রাইডিং একেবারেই আলাদা। মানচিত্রভেদে এটা বাদামি বা ধূষর হতে পারে। তবে যাই হোক তা আলাদা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্র্যাডির জয়লাভ হাল্ডিম্যান্ড-নরফোকে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির শক্ত ঘাঁটির অবসান ঘটিয়েছে। ১৯৯৫ সালে সর্বশেষ আসনটি থেকে কোনো স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছিলেন। ব্র্যাডি কার্যত কাজ করেছিলেন রাইডিংয়ের সাবেক টোরি প্রতিনিধি টবি ব্যারেটের পক্ষে। ২৩ বছর ধরে তিনি তার একজন নির্বাহী এবং লেজিসলেটিভ সহকারি হিসেবে কাজ করেন এবং নির্বাচনে তার প্রচারণায় সমর্থনও দেন টবি।
ব্যারেট ২০২২ সালের নির্বাচনে দাঁড়াতে চাননি। তবে দল মনোনয়ন বৈঠকের সিদ্ধান্তের বাইরে গিয়ে হাল্ডিম্যান্ড কাউন্টি মেয়র কেন হিউটকে প্রার্থী করায় খুশি হতে পারেননি ব্যারেট ও ব্র্যাডি। স্থানীয় একটি গণমাধ্যমকে ব্যারেট বলেন, তার একজন প্রতিপক্ষ আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা তাকে হতাশ করেছে।
এর আগে লিবারেল পার্টি থেকেও মনোনয়ন চেয়েছিলেন হিউট। এ কারণেই ব্যারেট ও তিনি তার এই মনোনয়ন মেনে নিতে পারেন নি বলে জানান ব্র্যাডি। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রচারণার শুরু এবং জয়লাভ।
ব্র্যাডি বলেন, কারাতেতে ব্লাক বেল্টের জন্য কাজ করছেন এবং সাত-আট বছর আগে কিকবক্সিংয়ে নামেন এবং জাতীয় পর্যায়ে জয়লাভও করেন। একই সঙ্গে তিনি হকি খেলোয়াড়ও। ১৮ বছরের আগ পর্যন্ত ছেলেদের টুর্নামেন্টে অংশ নিতেন তিনি। এরপর মেয়েদের হকিতে খেলেন। আইনসভায় কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন এবং স্থানীয় হাইওয়ে অবকাঠামো ও বিতর্কিত উন্নয়ন প্রস্তাবনার মতো বিষয়গুলো তিনি আলোচনায় আনতে চান।
