স্বপ্নকে অতিক্রম করে যাওয়া এক জেদ


স্বপ্ন হলো তাই যা মানুষকে জাগিয়ে রাখে এবং কেবল জাগিয়ে রাখা না, মাঝে মাঝে তা আমাদেরকে জেদী করে তোলে; পদ্মাসেতু স্বপ্নকে অতিক্রম করে যাওয়া এক জেদ। এই জেদ শেখ হাসিনা একা না, বেশিরভাগ বাঙালির অন্তর্গত রক্তের ভেতর খেলা করে বলেই তারা যুদ্ধে যায়। তারপর স্বপ্নের পথটুকু অতিক্রান্ত হয়ে গেলে যখন সবকিছু বাস্তবতার জমিনে নেমে আসে, আমরা আমাদের জেদের কথা ভুলে যাই, আমরা আমাদের ইতিহাসের মধ্যে ডুবে গিয়ে বিস্ময়ে তাকিয়ে থাকি, আমাদের বিশ্বাস হয় না, এই কীর্তি আমাদেরই হাতে গড়া। জয় বাংলা।

ক্যালগেরি, কানাডা

- Advertisement -

Read More

Recent