ঘাটতিতে ফিরেছে অন্টারিও

অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড

২০২১-২২ অর্থবছরের জন্য ২১০ কোটি ডলার উদ্বৃত্তের কথা ঘোষণার পরই আবার বিপজ্জনক অবস্থায় চলে গেছে অন্টারিও। ২০২২-২৩ অর্থবছরে অ১ হাজার ২৯০ কোটি ডলার ঘাটতি প্রাক্কলন করছে প্রদেশ। এই ঘাটতি ২০২২ সালের বাজেটের প্রাক্কলনের চেয়ে প্রায় ৭০০ কোটি ডলার কম। চালক, ছোট ব্যবসার মালিক ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য একাধিক প্রতিশ্রুতির কারণেই এ ঘাটতি মূলত।

‘অন্টারিও’স প্ল্যান টু বিল্ড: আ প্রোগ্রেস আপডেট’ শীর্ষক ফল ইকোনমিক স্টেটমেন্টে অর্থে মানুষের পকেট ভরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রিমিয়ার ডগ ফোর্ডের অবকাঠামো উন্নয়ন ও আরও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও বজায় রাখঅ হয়েছে।

- Advertisement -

সর্বশেষ আর্থিক নথি অনুযায়ী, মূলত কর ও ফেডারেল ট্রান্সফার থেকে সরকার ১৮ হাজার ৬৮০ কোটি ডলার রাজস্ব আহরণ করতে পেরেছে। ২০২১ সালে প্রত্যাশার চেয়ে বেশি কর রাজস্ব এবং ২০২২ সালে প্রাক্কলনের চেয়ে বেশি নমিনাল জিডিপি ও মূল্যস্ফীতিতে রাজস্ব বৃদ্ধির কারণ বলে জানিয়েছে সরকার। ২০২২-২০২৩ সালে সরকার ১৯ হাজার ৮৮০ কোটি ডলার রাজস্ব আশা করেছিল। এর মধ্যে ১৮ হাজার ৫২০ কোটি ডলার বিভিন্ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা।

ফল ইকোনমিক স্টেটমেন্টে বরাদ্দের বড় অংশ রাখা হয়েছে প্রদেশের মূলধনী পরিকল্পনার আওতায় অবকাঠামোতে। ফোর্ড সরকার এই মূলধনী পরিকল্পনাকে বলছে প্রদেশের ইতিহাসে সবচেয়ে উচ্চাকাক্সিক্ষ। এর মধ্যে অবকাঠামো উন্নয়নে আগামী ১০ বছরে প্রায় ১৫ হাজার ৯৩০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগ করা হবে প্রায় ২ হাজার কোটি ডলার।

প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সরকার। শুধু বলেছে, আগামী ১০ বছরে ২ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ হবে মহাসড়কে, ৬ হাজার ১৫০ কোটি ডলার যাবে গণপরিবহনে এবং ৪ হাজার কোটি ডলারের বেশি ব্যয় হবে হাসপাতাল অবকাঠামো নির্মাণে।

ফল ইকোনমিক স্টেটমেন্টে স্বাস্থ্যসেবায় নতুন কোনো তহবিলের ঘোষণা নেয়। ২০২২ সালের বাজেটে উল্লেখযোগ্য তহবিল বরাদ্দ রয়েছে শ্রমিক সংকট ও অস্ত্রোপচারের স্তুপ কমাতে।

ফল ইকোনমিক স্টেটমেন্টে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন বছরে ৬৭ কোটি ৫০ লাখ ডলার আয়কর থেকে অব্যাহতি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সুনির্দিষ্ট কিছু মূলধনী বিনিয়োগে ১৫ লাখ ডলার পর্যন্ত ব্যয়ের অনুমতি দেওয়া হবে। একই সাথে করপোরেট কর হ্রাসের আওতাও বাড়ানো হচ্ছে। এর ফলে ৫ হাজার ৫০০ ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ১৮ কোটি ৫০ লাখ ডলার সাশ্রয়ের সুযোগ পাবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent