সাপ মেরে লেজ রেখে দিলেন

সাপ মেরে লেজ রেখে দিলেন

এতদিন যখন জামাত নিষিদ্ধ করলেন যখন দেশটাই প্রায় জামাতদের দখলে ! অথচ আপনি সাপ মেরে লেজ রেখে দিলেন ধর্মভিক্তিক রাজনীতি নিষিদ্ধ না করে! গত পনের বছর ধরে টানা উগ্র ধর্মের কলে বাতাস দিয়েছেন। রাজাকার মোটা তাজা করন প্রকল্পে টাকা ঢেলেছেন, মাদ্রাসা মসজিদ দিয়ে দেশ ছেয়ে ফেলে মদিনা সনদকে সংবিধান হিসেবে ঘোষনা দিয়ে মনে মনে আত্মতুষ্টিতে বিগলিত হয়ে ভেবেছেন মোল্লাদের সব ভোট আপনার বাক্সে ভর্তি হবে! কিন্তু আপনার সে আশার গুড়ে বালি পড়ছে ! মাঠের পর মাঠ ধর্মীয় উগ্রবাদীর চাষবাস করেছেন এখন ফসল ক্ষেতে গিয়ে দেখলেন এতদিন কি বিশাল রাজাকার প্রজন্মের ফলন হয়েছে!!

সামান্য এক কোটা আন্দোলনকে তারা আপনার পতনের ক্যুদেতায় পরিনত করে স্লোগান দিচ্ছে “ জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম” । “ হরে কৃষ্ন হরে রাম শেখ হাসিনার বাপের নাম” ! তাদের জন্য আপনি পদ্মা সেতু দিলেন, উড়াল সড়ক দিলেন,মেট্রো রেল দিলেন , বিশাল আধুনিক সড়ক তৈরি করে দিলেন কিন্তু মন পাইলেন না! তারা তো এসব চায় না, তারা মুক্তিযুদ্ধ ঘৃনা করে, বঙ্গবন্ধুকে ঘৃনা করা একটি ইসলামিক ব্রাদারহুড প্রজন্ম , তারা জমিনের ঊন্নয়ন চায় না! চায় হুজুরদের পরিচালিত একটি ইসলামি দেশ প্রতিষ্ঠার মাধ্যমে আখিরাতের ঊন্নয়ন !

- Advertisement -

আওয়ামী লীগে জামাত ঢুকেছে , তেল দেয়া হাইব্রীড চাটুকার ঢুকেছে লক্ষ লক্ষ ! দেখলেন তো তাদের অগ্নি সন্ত্রাসীদের সাথে তারা কিভাবে গলা মিলিয়ে মাঠ থেকে হাওয়া হয়ে গেল! মুজিব কোট খুলে ফেলল! এইসব আগাছা দলের কোন উপকারে আসে না। শেষ পর্যন্ত মাঠে আমরাই থাকি যারা বঙ্গবন্ধুকে ভালবাসি হৃদয়ের গভীর থেকে! চাটুকার সাংবাাদিক অযোগ্য লেখক কবি যাঁদের এত এত সুবিধা দিলেন পুরস্কার দিলেন কোথায় তারা ? এরা দেইল্লা রাজাকারের রাহবার পুত্রকে নিয়ে এখন বিপ্লবি কবিতা লেখেন!

সবই তো দেখলেন এবার ৭২ এর সংবিধানে ফেরত যান! মোল্লা তোষন বন্ধ করে মাদ্রাসা শিক্ষা বিলুপ্ত করুন! ওয়াজ নিষিদ্ধ করুন! ১৯৭১ এর চেতনা আমাদের আসল ঠিকানা! এখনই সময় ফিরে আসবার ! দরকার হলে ৭১ এর হাতিয়ার আবার গর্জে উঠবে লক্ষ কোটি বাঙালির অংশ গ্রহনে! জয় বাংলা।

জয় বঙ্গবন্ধু॥

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent