
চলমান হিটওয়েভ সামনের দিনগুলোতে তাপমাত্রা কমপক্ষে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় ব্রিটিশ কলাম্বিয়ার দুই ডজনের বেশি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
দুই ডজনের বেশি অঞ্চলের জন্য দাবানলের সতর্কতা জারি করে এনভায়রনমেন্ট কানাডা বলেছে, উচ্চ চাপ প্রদেশের অধিকাংশ অঞ্চলে চরম তাপমাত্রা বয়ে আনছে। যেসব অঞ্চলের জন্য সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার বটম থার্ড, কেন্দ্রীয়, উত্তর উপকূলের অভ্যন্তরীণ অংশ এবং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলীয় অংশ।
পরবর্তীতে এই সতর্কতা সম্প্রসারণ করে মেট্রো ভ্যানকুভার এবং ফ্রেজার ভ্যালিকে অন্তর্ভুক্ত করে। আবহাওয়া অফিস বলেছে, দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি পৌঁছানোর আশা করা হচ্ছে।
এই অবস্থায় প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী আদ্রিয়ান ডিক্স বাসিন্দাদের প্রতি তাদের বাড়ির কোন জায়গা শীতল তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে দিনের বেলা তাপমাত্রা যখন সবচেয়ে বেশি থাকে তখন ঘরের দরজা-জানালা বন্ধ রাখারা আহ্বান জানিয়েছেন তিনি।
ডিক্স বলেন, নাজুক ব্যক্তি ও জ্যেষ্ঠ নাগরিকরা হিট ওয়েভে ঝুঁকিতে রয়েছে।
এনভায়রনমেন্ট কানাডা এবং স্থানীয় মেডিকেল হেলথ অফিসাররা বলেন, অত্যধিক তাপমাত্রার কারণে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। এ অবস্থায় জনগণকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, অত্যধিক তাপের কারণে অসুস্থতার শুরুর দিকে যেসব উপসর্গ দেখা যায় তার মধ্যে রয়েছে অবসন্নতা, তৃষ্ণা, মাথাব্যথা, অস্বাভাবিক কালো প্র¯্রাব এবং দ্রুত প্রাণ-সংহারি জরুরি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ অবস্থায় লোকজনের উচিত যথেষ্ট পরিমাণ পানি পান করা এবং প্রতিবেশি ও অন্য কেউ একা বসবাস করছেণ কিনা তা খতিয়ে দেখা।
কেউ যদি তাপ-সংক্রান্ত জরুরি পরিস্থিতির সম্মুখীন হন তাহলে তাকে ৯১১-এ ফোন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
