
এইযে ‘মাইটিভি’ নামে একখান মোগো আব্বা- আম্মা- গুড়াগাড়া ব্যাডা মাতারি – টেলিভিশন আছে। তাগো একখান ইচড়ে *পাকা পোলা আছে। বয়স পনেরো ষোলো হবে। তো, এইয়া মনুগো টেলিভিশনের একমাত্র বিনোদন হইতসে প্রতিদিন মায়ের সাথে প্রাংক করা, মা আমি বিয়া করমু। আমারে বিয়া করাওনা ক্যা? আমার বয়স হইসে দেখোনা ক্যান?
এই ছেলের কান্ড দেখলে মনে হয় মানুষের জন্ম হয় শুধু বিয়া করার জন্য। এই ছেলের মাকেও কখনো বলতে শুনিনাই ”যাও এখন পড়তে বস ‘ এই জাতীয় কথা। বা ভুলেও লেখাপড়া সংক্রান্ত কোন একটি কথা। বছরের পর বছর তারা মা- ছেলে এইসব হাল্কা কথা, হাল্কা বিনোদন প্রচার করে একগাদা অনগ্রসর প্রোডাক্ট প্রসব করাই এদের জীবনের মিশন এন্ড ভিশন।
এখন আবার এই ছাত্র আন্দোলনের সময় যখন শত শত বাচ্চাদের গুলি খেয়ে প্রাণ যেতে দেখছিলাম তখন দেখি সে দেখাচ্ছে পুলিশের হাউন আংকেল কতো ভালো লোক, এই বলে কিভাবে টাকা নিতে হয়, সেই শিক্ষা দিচ্ছে আম জনতাকে। নিজে শিক্ষিত হয়ে নিজের শক্তিতে বড় হয়ে দেশ ও দশের সেবা করা যায়, মানুষের খারাপ সময়ে পাশে দাড়ানো যায় হয়, এ জাতীয় কোন চিন্তা চেতনার কন্টেন্ট এই ছেলেটির মধ্যে দেখতে পাইনি। আমার দাবী, এ জাতীয় টেলিভিশন বাংলাদেশে দরকার নেই।ওদের নিজেদের বিয়া আব্বা আম্মা নানা নানী নিয়া ঘরের মধ্যে করুক। আম পাব্লিক অইয়া দিয়া হরবেডা কি আয়?
টরন্টো, কানাডা
