
দিনে দিনে আমাদের পিয়ার গাছটি অনেক বড় হয়েছে।
গত বছর বিশাল-দেহি গাছটিকে ডাল পালা কেটে ন্যড়া মাথা করে দেই। অবাক ব্যপার যে শালিক দম্পতি প্রতি বছর এখানে বাসা বাঁধত, এবার ওরা আর ফিরে আসেনি।
দুটো শালিক প্রতি বছর ফিরে ফিরে আসত আমার পিয়ার গাছে বাসা বাঁধতে। বাচ্চা ফুটাতে। আমি শান্ত সকালে ঘুম থেকে উঠেই উদের দেখতে যেতাম। বাইরের পাটাতনে বসে পিয়ার গাছে শালিক ছানাদের হলদে ঠোঁটে মা মা ডাক শুনার এক আলাদা আনন্দ। মা পাখি বার বার উড়ে যায়। কি জানি কোথা থেকে কেঁচো নিয়ে আসে এই ছানাদের মুখে তুলে দিতে। খাবার মুখে পড়তেই দুটু ছানার চিৎকার থেমে যায়।
আহা কি মায়ার এই মায়াবি সংসার!!
আজ জুলাইয়ের আট তারিখ।
কেন জানিনা ঘাসে এখনো শিশির জমেছে। খালি পায়ে ঘাসের উপর হাঁটছি আর আমার বাগানের গাছ গুলোকে দেখছি। মাঝে মাঝে ছবিও তুলেছি। ইচ্ছে আমার বাগান প্রেমি বন্ধুদের সাথে শেয়ার করব। কিন্তু করা হয়না। আজো এর ব্যতিক্রম না।
এই শান্ত সকালে আজ বাগানের কিছু ছবি উঠিয়েছি। কারো হয়ত ভাল লাগতে পারে ।
উইন্ডসর, কানাডা



