শবযাত্রায় মাতম

শবযাত্রায় মাতম

আমি খুব হ্যাপি যে আমার পরম প্রিয় সেঝো মামা কুমারেশ চাকী পিনু গোবিন্দগন্জ সরকারি গার্লস হাইস্কুলের তুখোড় ইংরেজি ও অংকের শিক্ষক আজ থেকে সাত বছর আগে মান সম্মান নিয়ে মৃত্যুবরন করে রক্ষা পেয়েছেন! সেদিন তাঁর শবযাত্রায় তার শত শত স্নেহধন্য ও গুনমুগ্ধ ছাত্রীরা শোকে মাতম করেছে ! আমার মনে হচ্ছে তিনি বেঁচে থাকলে এই বেয়াদব গেন্জী প্রজম্ম তাকে বেঁধে পিটিয়ে পদত্যাগে করতে বাধ্য করতো! কারন তিনি হিন্দু ! আমার মামা অন্যের সন্তানকে মানুষ করেছেন নিজের সন্তানের দিকে তেমন নজর দিতে পারেননি ! তিনি বলতেন তাতে কি সারা বাংলাদেশে আমার শত শত ছাত্রী আজ তাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত এরাই আমার কন্যাসম!

শুধু আমার মামা নন , বাংলাদেশের অনেক স্কুলে কলেজে অনেক হিন্দু মুসলমান শিক্ষক আছেন যারা আগামী দিনের মানুষ গড়ার কারিগর। জীবিকার তাগিদে টিউশনি করলেও সেটা তাদের সৎ উপার্জন ! তারা দেশের মেরুদন্ড তৈরি করে দেন ! তাই শিক্ষকের অপমান আমাকে কষ্ট দেয়! আমাদের দেশের একালের ভোগ বিলাসী গেন্জী প্রজন্ম ওস্তাদের কদর বোঝে না কারন টিকটক কালচার তাদের সবাইকেই সর্ব বিষয়ে মহা ওস্তাদ বানিয়ে দিয়েছে ! তাদের ভেতর ভদ্রতাবোধ ও শিস্টাচারের বালাই নাই, তারা বই বিমুখ উগ্র ধর্মান্ধ ! তাই শিক্ষকদের গায়ে হাত তুলতে তাদের বাঁধে না ! আজিমপুর সরকারী গার্লস হাইস্কুলের রসায়ন পদার্থ বিজ্ঞানের মেধাবি শিক্ষক গৌতম চন্দ্র পালকে তারা জোড় করে পদত্যাগ করতে বাধ্য করেছে! অথচ গৌতম পাল সম্পর্কে তার এক ছাত্রী জান্নাতুল ফেরদৌস তার ফেসবুকে লিখেছেন তিনি খুব ভাল স্নেহপরায়ন শিক্ষক ছিলেন। এই ঘটনায় সে খুব কষ্ট পেয়েছে! ফেসবুকে দেখলাম ঐ একই স্কুলের অধ্যক্ষ গীতান্জলী বডুয়াকে গাছের সঙ্গে বেঁধে জোর করে চাকুরি থেকে রিজাইন দিতে বাধ্য করছে গেন্জীরা! দেশের তত্বাবধায়ক সরকারের প্রধান নিজেও একজন শিক্ষক ছিলেন অথচ এসব তিনি না দেখে বসে আছেন! দালাল মিডিয়াগুলিতে এই ভয়ন্কর সন্ত্রাস নিয়ে কোন রিপোর্ট করছে না!

- Advertisement -

সারা দেশে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত শিক্ষককে মারধর করছে গেন্জী জম্বীরা! এরাই হিন্দু শিক্ষকদের গলায় এক সময় জুতার মালা পরিয়েছিল ! এই অসভ্য প্রজন্মের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে আমাদের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার! এরা জানে না এদের দাদা পরদাদারা মেধাবি হিন্দু শিক্ষকদের হাতেই শিক্ষিত হয়ে জাতে উঠেছিল !

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent