
এক. ভাইলোগ, আমাদের ব্যাপারে আপনাদের নাক না গলালেও চলবে। বাংলাদেশ কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে, তা ঠিক করার আপনারা কে?
ছাত্র জনতার বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে। আমাদের অবস্থা আমাদের বুঝতে দেন।
আপনাদের দু’জনের অবস্থা কাহিল। এখন আমাদের দিকে নজর না দিয়ে আপনাদের গদি রক্ষা করেন।
আপনারা একজন হচ্ছেন খুনি ফ্যাসিস্ট হাসিনার রক্ষক। অন্যজন হচ্ছেন চুপ করে ফ্যাসিস্টের কার্যকলাপ- তামশা দেখেছেন।
নিজেদের চরকায় তেল দেন।
দুই. যুক্তরাজ্য যুব মহিলা লীগের নেত্রী ইয়াসমিন সুলতানা পোলেন আফজাল হোসেন নামের এক আনসার সদস্যকে গতকাল সচিবালয়ের সামনে বিএনপি-জামায়াত আক্রমণ করে মেরে ফেলে বলে প্রচার করেছেন।
তার এই দাবিটি গুজব।
গতকালের ঘটনায় কোনো আনসার সদস্য নিহতের ঘটনা ঘটেনি। চলতি বছরের গত ২২ এপ্রিল নারায়নগঞ্জে দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করেছিলেন আফজাল হোসেন নামের এক আনসার সদস্য।
সেই ঘটনার ছবি প্রচার করে গতকাল সচিবালয়ের সামনে আনসার সদস্য নিহতের অপপ্রচার করা হয়েছে।
তিন. কাজী সালাহউদ্দিন এর বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার কর
আগেও বলেছি এখনো বলছি। পূর্বের ফ্যাসিস্ট সরকারের মতন ইচ্ছেমতন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না। অতিউৎসাহীরা যে ভুল করছেন এর খেসারত কিন্ত সরকারকেই দিতে হবে। যথাযথ সঠিক মামলা দিয়ে গ্রেফতারকৃতদের বিচারের মুখোমুখি করুন। সাকিব, ফেরদৌসের পর কিংবদন্তি ফুটবলার কাজী সালাহউদ্দিনকে হত্যা মামলা দিয়ে কাজটি ভাল করেনি।
অবিলম্বে এসব ভুয়া মামলা প্রত্যাহার করতে হবে। কাউকে অভিযুক্ত করতে হলে যথাযথ মামলা দিন।
মন্ট্রিয়ল, কানাডা
