
বাংলাদেশ জুড়ে এখন সার্কাস চলছে ! পপ কর্ন চিবান আর উপভোগ করতে থাকুন ! আসলে গোটা জাতি গত পনের বছর ধরে এমন একটি তালেবানী দেশ দেখবার জন্য অপেক্ষায় ছিল ! আমি মনে করি জাতির আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে! তবে মধুচন্দ্রিমাটি খুব একটা দীর্ঘস্থায়ী হবে না! বাঙালি ভাল বা মন্দ কোনটি নিয়েই দীর্ঘদিন চলার মানুষ না! একাত্তরের স্বাধীনতার পর সুবিধাবাদী মধ্যবিত্ত বলেছে আমাদের পাকিস্তানই ভাল ছিল! পশ্চিম পাকিস্তানীদের হটিয়ে তারা আমলা হয়েছে, পুলিশ হয়েছে বিশ্বে নিজস্ব আত্মপরিচয়ের ঠিকানা পেয়েছে তবুও একটা অস্বস্তি! আগেই ভাল ছিলাম! আমাদের জিডিপি পাকিস্তানের ডবল , তারা ২৭৫ টাকায় এক ডলার কেনে আমরা কিনি মাত্র ১১৫ টাকায় ! পাকিস্তানের জনগন আমাদের আয় ঊন্নতি দেখে বাংলাদেশ হতে চায় আর আমরা তাদের চাইতে ভাল থেকেও বলি আমরা পাকিস্তান হতে চাই ! তবে জাতির প্রবল আকাঙ্খা ছিল আফগানিস্তান হবার , আমার মনে হয় এখন সেটাই হয়েছে ! বাংলাদেশে এখন মব মাফিয়া লাঠিয়ালদের অধীনে! সেখানে একটি জোকার নির্বিকার ঠঁুটো জগন্নাথ তত্বাবধায়ক সরকার আছে তবে তাদের অধীনে পুলিশ বিডিয়ার আর্মি কেঊ নেই ! এরা দর্শকের ভূমিকাতে ! কোথাও কোন প্রতিবাদ আন্দোলন হলেই লাঠি নিয়ে দৌড়ে আসছে কথিত মেধাবি মব সদস্যরা , মেরে কেটে সব থামিয়ে দিচ্ছে !
এদের পিছনে আছে সেনাবাহিনী তারা কোটা উপদেষ্টাদের ঘাড়ে তুলে নিয়ে বক্তব্য দিতে সহায়তা করছে । ছাত্রদের ন্যায় অন্যায় নির্দেশ লাঠি মেরে তামিল করছে! মোট কথা দেশে এখন গনতন্ত্রের বদলে মবতন্ত্র চলছে! এটা হয়ত আর ৩-৪ মাস চলবে তারপর পাবলিকের প্রতিক্রিয়া দেখে সেনা শাসন জারি হবার একটা সম্ভাবনা আছে ! সেটা হলেও জনমনে একটা স্বস্তি আসত যে তারা হয়ত মবতন্ত্র থেকে স্বাভাবিক জীবনে ফেরার একটি সুযোগ পাচ্ছে ! তবে বাংলাদেশকে ইরাক ও লিবিয়ার মত অস্থিতিশীল করার নেপথ্য শক্তি যুক্তরাষ্টের মর্জি ও পরিকল্পনার ঊপর ইসলামিষ্ট বাংলাদেশীদের ভবিষ্যৎ নির্ভর করছে !
বাংলাদেশে কখনোই একটি দুর্নীতিমুক্ত ও সম্পূর্ন গনতান্ত্রিক দেশে পরিনত করা সম্ভব নয় কারন জাতিগতভাবে বাঙালি পৃথিবীতে একটি দুর্নীতিবাজ ও অসৎ জাতি ! বাংলাদেশে দুর্নীতির হাত বদল হয় দুর্নীতি শেষ হয় না ! একটি দেশপ্রেমিক জোর আন্দোলন হলে আমরা হয়ত একটি মন্দের ভাল সরকার পেতে পারতাম ! কিন্তু আমরা রাজনৈতিকভাবে সংঙ্গবদ্ধ হতে পারিনি বা হতে দেয়া হয়নি ! সেই লুপহোলটা বুঝতে পেরেছিল একাত্তরের পরাজিত শক্তি তারা সুযোগটাকে সফল করেছে টিকটক গেন্জি জেনারেশনকে চাতুর্যপূর্নভাবে ব্যবহার করে ! শেখ হাসিনার সময়ে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী রিক্সা চালক , শ্রমিক দিনমজুর কারখানা শ্রমিক ও নারীর আয় ঊপার্জনে বেশ ভাল জীবন যাপন করেছে তারা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের ভেতরেই তাদের উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল ! কিন্তু নিম্ন ও উঁচ্চ মধ্যবিত্তের ভেতরের জমে থাকা আরো বেশি বেশি সুযোগ সুবিধার লোভ ও পাশাপাশি ধর্মান্ধতার চর্চা তাদেরকে সব সময়ই অস্বস্তিতে রেখেছে যে যাহা পাই তা চাই না যাহা চাই তা পাই না! দেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নতি তাদের খুব বেশি আকর্ষন করতে পারেনি ! পাশাপাশি শেখ হাসিনা সরকারের ক্ষমতার ঊদগ্র নেশা এবং সেটা তিরস্থায়ী করতে দেশে ধর্মীয় শক্তিকে প্রমোট করার কুট চাল তাদের সর্বনাশ করেছে! তারা যে আগুন নিয়ে খেলেছে সেই আগুনেই পুড়ে মরেছে ! এ নিয়ে আমার কোন আফসোস নেই কারন আমি আওয়ামী লীগের বেনিফিসিয়ারীদের কেউই নই ! আমার আফসোস আমার প্রিয় জন্মভূমিকে নিয়ে ! গত ৫০ বছরে অনেক এগিয়েছিলাম আমরা ! শিক্ষা দীক্ষা শিল্প সংস্কৃতিতে গত ১০০ বছরে বাঙালির অর্জনগুলো সব শেষ হয়ে গেল ! এর জন্য আমরাও কি কম দায়ী ! আমরা যেদিন থেকে সেকুলার থেকে ধর্মান্ধতার পথে পা বাড়ালাম সেদিন থেকেই আমরা ক্ষয়ে যেতে লাগলাম ! আমরা যেন বহুদূর পিছিয়ে গেলাম!
স্কারবোরো, কানাডা
