সুস্পষ্ট রোডম্যাপ নাই

সুস্পষ্ট রোডম্যাপ নাই

জাতিসংঘ সদর দপ্তরে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে ড.ইউনুস বলেছেন, সংস্কারে ঐক্যমত ও ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

ড.ইউনুসের এই বক্তব্য একেবারেই নতুন। এর আগে তিনি যৌক্তিক সময়ের কথা বলেছিলেন। সেই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোন সুস্পষ্ট রোডম্যাপ ছিলো না।

- Advertisement -

এবার যে বক্তব্য দিলেন সেটিতেও কিন্তু নির্বাচনের কোন সুস্পষ্ট রোডম্যাপ নাই।

ড.ইউনুসের নতুন এই বক্তব্যে মনে হচ্ছে, ৬ টি সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব বা সংস্কার সুপারিশ চুড়ান্ত করার পর সেই সংস্কার প্রস্তাবগুলি বা সুপারিশ গুলি নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা হবে এবং সেই আলোচনার মাধ্যমে একটি ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
কথা হচ্ছে, সব দলের ঐক্যমত প্রতিষ্ঠা করা খুব একটা সহজ কাজ নয়।

রাজনৈতিক দলগুলির সাথে যখন সংস্কার প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হবে তখন বিভিন্ন দল সংস্কার প্রস্তাবগুলির বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিতে পারেন কিংবা রাজনৈতিক দলগুলির কাছ থেকে একই সংস্কার প্রস্তাবে নতুন নতুন প্রস্তাব আসতে পারেন। আবার কোন কোন দল ৬ টি কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবে কোন কোন প্রস্তাব মানবেন, আবার কোন কোন প্রস্তাব নাও মানতে পারেন।এর ফলে দীর্ঘসূত্রিতা দেখা দেওয়া স্বাভাবিক।

এটা তো এমন না যে, সংস্কার প্রস্তাবগুলি সব রাজনৈতিক দল এক কথায় মেনে নিবে।

নব্বইয়ের স্বৈরাচার পতনের সময় সব দলের ঐক্যমতের ভিত্তিতে রূপরেখা প্রনয়ন হয়েছিল কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকারগুলি সেই রূপরেখা মেনে চলেননি। তাই এই সব রাজনৈতিক ঐক্যমতের আসলে কোন গ্যারান্টি নাই। নির্বাচিত সরকারগুলি না মানলে কিছু করার থাকে না।

যাইহোক, ড. ইউনুস সাহেব এখন যে বক্তব্য দিলেন সেটি কিন্তু সেনাপ্রধান যে ১৮ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার একটি রোডম্যাপ দিলেন তার সাথে ম্যাচ করে না। সেনাপ্রধানের দেওয়া রোডম্যাপ স্পষ্ট এবং সুনির্দিষ্ট। অন্য দিকে, ড. ইউনুস যে বক্তব্য দিলেন সেটি আবারও কোন সুস্পষ্ট দিনক্ষন নির্দেশ করে না। ড.ইউনুস নির্বাচনের ব্যাপারে বরাবরই vague টার্ম ব্যবহার করে আসছেন। এর কারন কি?

এর উত্তর খুব সোজা, তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় পোষণ করেন।

কিন্তু সেনাপ্রধান ওয়াকার তার সেই অভিপ্রায়ের বিরুদ্ধে একটি লিমিটেড টাইম বেঁধে দিতে চাচ্ছেন। তিনি বলতে চাচ্ছেন, এই সময়টা আপনাকে দেওয়া হলো, এই সময়ের মধ্যে সব সংস্কার প্রস্তাব শেষ করে নির্বাচন দিন।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent