এবারের দূর্গা পূজায় আমাদের ক্যালগেরি শহরে বসবাসরত শিশু -কিশোররা

শিশু কিশোররা বৃন্দ আবৃত্তি করবে কবি গুরু রবীন্দ্রনাথের কবিতা

এবারের দূর্গা পূজায় আমাদের ক্যালগেরি শহরে বসবাসরত শিশু -কিশোররা বৃন্দ আবৃত্তি করবে কবি গুরু রবীন্দ্রনাথের কবিতা

এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়,
দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়–
লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর।
দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার,
এই চিরপেষণযন্ত্রণা, ধূলিতলে
এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে
এই আত্ম-অবমান,অন্তরে বাহিরে
এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরে
সহস্রের পদপ্রান্ততলে বারম্বার
মনুষ্যমর্যাদাগর্ব চিরপরিহার–
এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতে
চূর্ণ করি দূর করো। মঙ্গলপ্রভাতে
মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে
উদার আলোক-মাঝে উন্মুক্ত বাতাসে।

- Advertisement -

Translation:
From this wretched land, O blessed,
Take away all the trivial fears,
Fear of people, fear of king, fear of death and.
This is the burden of the weak,
This crushing pain, in the dust
This constant deterioration, in the penalty
This self-deprecation, out of the heart
The rope of this slavery, in the slavery, bows down
Thousands of feet
Human dignity is eternal avoidance —
This great shame
Crush away. Mangal Prabhat
Raise your head to the eternal sky
In the open air in the midst of generous light.

শিশু শিল্পী : স্পর্শ,স্পৃহা, অর্কিড,টুশি,সৌনক, প্রার্থনা, প্রকৃতি, পৃথিবী, পৃথিলা, অগ্নিলা,আরুশি,অর্চিতা, রক্তিম, শ্রীহন I

সহযোগিতায় : সুনন্দা পালিত শর্মা (রুম্পা), ড: রঞ্জন দত্ত, ড : সুমিতা বিশ্বাস এবং শ্রাবনী চৌধুরী

বুধবার, ৯ ই অক্টোবর, ২0২৪, সন্ধ্যা ৭: ৩০ মিনিটে

স্থান : সাউথভিউ কমিউনিটি এসোসিয়েশন ।

N.B: এগুলো পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ার ছবি I ধন্যবাদ ক্ষমা এবং শিপ্রা আন্টি আপনাদের পুরো বাড়িটি পূজার রিহার্সেলের জন্য ছেড়ে দেবার জন্য I

ক্যালগেরি, কানাডা

- Advertisement -

Read More

Recent