আমাদের অর্জন ও ভয়

জাফর ইকবাল

এক ॥

প্রথম আলোতে জাফর ইকবালের অনেক ভক্ত ছিল! তাদের ভেতর একজন আমার বন্ধু যিনি নিজেও লেখক,জনপ্রিয়তাও পেয়েছিলেন! প্রথম আলো জাফর ইকবালের কলাম পেতে তখন যথেষ্ট হাত কচলিয়ে তাকে নিয়ে প্রথম আলোর আদিখ্যেতা চরমে চলে যেত ! আজ জাফর ইকবালের গ্রেফতারী পরোয়ানায়  প্রথম আলো একদম চুপ ! এই প্রতিহিংসার বিরুদ্ধে প্রথম আলো তো দুরের কথা আমার বন্ধুও কিছুই লিখেননি প্রতিবাদও করেনি! ….এই মুহুর্তে আমার ছোটবেলায় পড়া সেই ভালুক ও দুই বন্ধুর গল্পটি মনে পড়ছে ! A friend is need a friend indeed…..!

- Advertisement -

দুই ॥

৭১ এ মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেক বীরত্বগাঁথা ও বুদ্ধিজীবিদের প্রতিবাদ ও আত্মত্যাগের ঘটনা দেখে ভাবতাম বাঙালি আসলে বীরের জাতি ! ২৪ এসে আমার সেই ধারনা ভুল মনে হচ্ছে ! বাঙালি আসলে চরম সুবিধাবাদী স্বার্থপর জাতি এরা বখতিয়ারের ভয়ে পালিয়ে যাওয়া বাঙালি রাজা লক্ষন সেনের জাত বংশ ! দিন শেষে এরা প্রায় সবাই ধর্মান্ধ ও আদর্শচ্যুত ! ধর্মের জন্য শহীদ হতে তাদের আপত্তি নাই তবে আদর্শের দিক থেকে এরা স্ববিরোধী ও চরম ভীতু ! মৃত্যুর ভয়ে শেষ বয়সে এরা আরোও ভীত হয়ে পড়ে ! ৭১ বুদ্ধিজীবিদের বেশ কয়েকজন এখনও বেঁচে আছেন যেমন সিরাজুল ইসলাম চৌধুরী , আনু মহম্মদ যতীন সরকার ….! মুক্তিযোদ্ধাদের ভেতর নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহ প্রায় ৭০ হাজার মুক্তিযোদ্ধা । দেশে ৭১ এর পরাজিত শক্তির মাধ্যমে সুপরিকল্পিতভাবে যখন শেখ হাসিনার সরকারের দুর্নীতির প্রতিবাদের আড়ালে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার বিধ্বংসী কার্যক্রম চলছে মুক্তিযোদ্ধাদের যুদ্ধের “অপরাধে “ রাস্তাঘাটে চর থাপ্পর মেরে অপমান করা হচ্ছে , হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে তখন এরা শেষ বয়সেও নির্যাতন ও  মরার ভয়ে গর্তে ঢুকে গেছেন !!  দেশের এই অন্ধকার লগ্নে সাহসী প্রতিবাদ করছেন কেবল মুক্তিযোদ্ধা  জেড আই খান পান্না ! আনু  মহম্মদরা আছেন উপদেষ্টা সরকারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে সেই খোয়াবনামা নিয়ে ! বামাতি বলে কথা !

তিন ॥

ভীতু মরার আগে মরে হাজারবার , সাহসীরা মরে একবার । ৬০/ ৭০ বছরের উর্ধে বোনাস আয়ু নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কেন এত মরার ভয় ? ৭১ এই তো শহীদ হতে পারতেন ! ৭১ এ সতীর্থ  লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত ও আপনাদের বীরত্বপূর্ন লড়াইয়ে যে দেশটি স্বাধীন করলেন মৃত্যুর আগে তা পাকিস্তান বা আফগানিস্তান হয়ে যেতে দেখে আপনাদের কি কষ্ট হচ্ছে না?

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent