
সমন্বয়করা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারন করার জন্য এত উদগ্রীব কেন?
এর কারন হচ্ছে, রাষ্ট্রপতি যে কোন কারন দেখিয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টামন্ডলীকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টামন্ডলী সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। সেই কারনে প্রধানউপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের রাষ্ট্রপতি বরখাস্ত করার সাংবিধানিক অধিকার রাখেন। দেশের যা অবস্থা তাতে রাষ্ট্রপতি এই বরখাস্ত কার্যকর করলে জনগন তা সমর্থন করবে। কিন্তু এই বরখাস্ত রাষ্ট্রপতি এককভাবে করতে পারবে না। সেইক্ষেত্রে তার সেনাপ্রধানের সমর্থন প্রয়োজন হবে।
ড.ইউনুস এবং ছাত্র সমন্বয়কদের জনপ্রিয়তা এখন খুব একটা নেই। দেশবাসী নানা কারনেই তাদের উপর বিরক্ত। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার চরম অবনতির কারনে জনগন অতিষ্ঠ হয়ে উঠেছে।এমন একটি অবস্থায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং সেনাপ্রধান ওয়াকার মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করে দিলে জনগন খুব একটা প্রতিবাদ করবে মনে হয় না বরং অনেকেই স্বাগত জানাবে। রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করে জরুরী অবস্থা জারি করে সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে যাদের কাজ হবে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া। রাজনৈতিক দল থেকে সম্ভব না হলে দল নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি ক্যাবিনেট গঠন করাও বিকল্প হিসাবে থাকতে পারে। এই ক্যাবিনেটের একমাত্র কাজ হবে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা।
রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকার মিলে সময় ও সুযোগ বুঝে এমনটি করবে না যে তার গ্যারান্টি কি?
আর এমন কিছু হলে প্রধান দল বিএনপিরও সমর্থন থাকবে। বিএনপি দ্রুত একটি নির্বাচন চায়। এই রকম বরখাস্ত বিএনপির সাথে সমঝোতার মাধ্যমেও হতে পারে। বিএনপিকে যদি আশ্বস্ত করা হয় একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে তাতে বিএনপি রাজি হবে না কেন?
বিএনপি ড.ইউনুসের দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকে তাদের জন্য ক্ষতি মনে করছে। তাই দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের পথ বেরিয়ে আসলে তারা তাতে সমর্থন দিবে।
উপরে একটি সম্ভাবনার কথা বর্ননা করলাম। এমন হতেও পারে, আবার নাও হতে পারেন।
আর এই কারনেই মূলত সমন্বয়করা দ্রুত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারন করতে চায়। রাষ্ট্রপতিকে অপসারন করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে ক্ষমতাকে সংহত করতে চায়।
কিন্তু রাষ্ট্রপতিকে অপসারন আপাতদৃষ্টিতে খুব একটা সহজ নয়। এত দিন রাষ্ট্রপতি যে শক্তির সমর্থনে স্বপদে বহাল আছেন সেই শক্তি তার পেছন থেকে সরে না দাড়ালে রাষ্ট্রপতিকে অপসারন করা সহজসাধ্য হবে না।
স্কারবোরো, কানাডা
