মোদি গদি মিডিয়ার প্রোপাগান্ডা সিনেমা সিংহাম এগেইন

মোদি গদি মিডিয়ার প্রোপাগান্ডা সিনেমা সিংহাম এগেইন

ছুটির রাতেই দেখলাম রোহিত শেট্টি পরিচালিত সিংহাম এগেইন।  সিনেমায় রামায়ণের কাহিনীর সাথে রয়েছে ভরপুর ধুন্ধুমার অ্যাকশন। ভারতে জাতীয় নির্বাচনের আগে আমরা আমরা দেখেছি,মোদির গদি মিডিয়ার প্রোপাগান্ডার সহায়ক অসংখ্য সিনেমা  নির্মিত হতে। বলিউডে সেই রাজনৈতিক ধারার প্রচার প্রোপাগাণ্ডা সিনেমা সিংহাম এগেইন। এই সিনেমাটিও মোদির প্রোপাগান্ডা সিনেমা হিসেবে চিহ্নিত হবে। শ্রীরামের মাহাত্ম্য প্রচারই যেন এ সিনেমার লক্ষ্য।

যাহোক, সিংহাম এগেইন সিনেমার শুরুতে দেখা যায় কারিনা কাপুর একটি অনুষ্ঠানে রাম সীতার গল্প বলছেন, যা তাদের ছেলে মোটেই বিশ্বাস করেন না। উল্টো বাবা বাজিরাও সিংঘম ওরফে অজয় দেবগনকে জিজ্ঞেস করেন যে, মাকে কেউ অপহরণ করলে তিনি উদ্ধার করবেন কি না। এভাবেই সিনেমার কাহিনী এগিয়ে যায়। অভিনয় করেছেন অজয় দেবগান,  জ্যাকি শ্রফ,রণবীর সিং, অক্ষয় কুমার, অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন ও দয়া  প্রমুখ।

- Advertisement -

পাদটীকা

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে উপদেস্টা আসিফ নজরুলকে অপদস্থ করার তীব্র নিন্দা জানাই।

এ ঘটনায় সরাসরি যুক্ত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার , সাধারণ সম্পাদক শ্যামল খান, সুইজারল্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রহমানসহ বেশ ক’জন। এদের বিরুদ্ধে দুতাবাসের উচিৎ এক্ষুনি সুইজারল্যান্ড পুলিশকে তথ্য দিয়ে মামলা করা। ভবিষ্যতে কেউ বিদেশের মাটিতে কাউকে অপদস্থ করার সাহস পাবে না।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent