একজন মুস্তফা সরয়ার ফারুকী

একজন মুস্তফা সরয়ার ফারুকী

উপদেষ্টা হিসাবে সদ্য নিযুক্ত মুস্তফা সরয়ার ফারুকী এবং ব্যবসায়ী বশিরউদ্দিনের নিয়োগ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক পোস্ট থেকে তা বুঝা যায়।

এর থেকে আরেকটি বিষয় অনুমান করা যায়, এই সব উপদেষ্টা নিয়োগে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে কোন পরামর্শ নেওয়া হয়নি। ক্যাবিনেটের ভিতরে উপদেষ্টা নাহিদ আছেন, আসিফ মামুদ আছেন, মাস্টারমাইন্ড খ্যাত মাফুজ আলম আছেন। এরা কিন্তু সমন্বয়কদের পক্ষ হয়ে সরকারে আছেন।

- Advertisement -

প্রশ্ন হচ্ছে, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এদেরও কি কোন পরামর্শ নেওয়া হয়নি?

এদের পরামর্শ নিয়ে নিয়োগ হলে অন্য সমন্বয়করা অসন্তোষ হবার কথা নয়।

তাহলে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে কাদের পরামর্শে? নাকি নিয়োগের বিষয়টি প্রধান উপদেষ্টার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে? উনি যাকে মনে করবেন তাকেই নিয়োগ দিবেন!

এই রকম হয়ে থাকলে সমন্বয়করা অসন্তোষ দেখাচ্ছেন কেন? সেটি তো মীমাংসিত হয়েই আছে!!

তাহলে কি এমন হতে পারে, সরকার আস্তে আস্তে সমন্বয়কদের কর্নার করে দিতে চাচ্ছে?

সরকার হয়ত ভাবছে, এই সমন্বয়কদের নানা কর্মকান্ডে সরকার বিতর্কিত হয়ে পড়ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে,জনসমর্থন কমে যাচ্ছে।

তাদের এই সব কর্মকান্ডের বিরুদ্ধে সরকার কিছু বলতেও পারছে না। আবার এদের কর্মকান্ড বেশি দিন চললে সরকারের কোন গ্রহনযোগ্যতা থাকবে না।

তাই সরকার এর থেকে বের হয়ে আসার জন্য কৌশলী অবস্থান নিয়েছে। সাপও মরবে, লাঠিও ভাংবে না।

সরকার আরও দেখেছে সমন্বয়কদের শক্তি আর আগের মতো নাই।

তাদের ডাকে আলাদাভাবে কেউ আর আসে না। আসে বিভিন্ন দল থেকে। মাঠে বিএনপি থাকে, জামাত থাকে, নুরের পার্টি থাকে,আরো অনেক খুচরাখাচরা পার্টি থাকে। আওয়ামী লীগকে দমাতে এরাই মাঠে থাকে।

তাহলে আর সরকারের জন্য ঝামেলা সৃষ্টিকারী বৈষম্য বিরোধী সমন্বয়কদের আলাদাভাবে দরকার হবে কেন? তাই তাদের এখন aside  করে দেওয়াই সরকারের জন্য ভালো।

রেসের ঘোড়া বুড়ো হয়ে গেলে, আর কাজে না দিলে রেঞ্জের মালিকরা নাকি ঘোড়াকে গুলি করে মেরে ফেলে।।কথাটি নিষ্ঠুর শোনায়। কিন্তু অকেজো ঘোড়াকে কে বসিয়ে বসিয়ে খাওয়াবে?

সমন্বয়করা এখন কাজের চেয়ে অকাজের বেশি।

এমন একটি ভাবনা থেকেও হয়ত সমন্বয়কদের উপেক্ষা করে, তাদেরকে পাশ কাটিয়ে উপরোক্ত দুই উপদেষ্টার নিয়োগ দেওয়া হয়েছে।

তাদেরকে ইগনোর করতে করতে একসময় নিষ্ক্রিয় করে ফেলা হবে।

কি জানি, আমি ভুলও হতে পারি।

 

এইটাই তো স্বাভাবিক হবার কথা।আমরা আবেগি এজন্য সবকিছুতেই সবার মতামত খুজিঁ।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent