
বুধবার রাত থেকে এখানে ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সারাদিন প্রায় ৫০ সেন্টমিটার তুষারপাতে জনজীবন অচল। সারাদিন গৃহবন্দী, শুয়ে বসে ঘুমিয়ে কাটলো। রাতে সেলিমভাইয়ের রেকমেন্ড ছিল তেলুগুয়ে সিনেমা জেলার দেখার জন্য। মেক্সিকান টাকিলার পেগের পর পেগ গলধকরণ: করতে করতে দেখা হল নেলসন দীলিপ কুমার পরিচালিত তেলুগুয়ে ভাষায় নির্মিত সিনেমা জেলার ( Jailer )। একশ্যান থ্রিলার জনরার মুভি। সিরিয়াস মুভির ব্রেকে মাঝেমধ্যে এই জনরার মুভি দেখতে মন্দ লাগে না।
জেলারের কাহিনী হচ্ছে, ভার্মা এক মাফিয়া গ্যাংকে নেতৃত্ব দেয়, যারা মন্দিরের মূর্তি চুরি করে এবং অন্য দেশে বিক্রি করে। ভার্মা এবং তার গ্যাং একজন এসপিকে অপহরণ করে যিনি কয়েক মাস ধরে এই গ্যাংয়ের অপারেশনগুলি পর্যবেক্ষণ ও নথিভুক্ত করছিলেন। মুথু (রজনীকান্ত), এসপির বাবা এবং একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, তার ছেলের অপহরণ এবং সম্ভাব্য হত্যার খবরে সে তখন বিধ্বস্ত।
এরপর মুথু গ্যাং সদস্যদের একে একে হত্যা করে তার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ভার্মা, মুথুর স্ত্রী (রাম্যা কৃষ্ণ), পুত্রবধূ এবং নাতিকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সিনেমার ক্লাইম্যাক্স জমে উঠে। শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় অপেক্ষা করতে হয়, মুথু কীভাবে তার পরিবারকে বাঁচাবে এবং মিশনটিও শেষ করবে?
রজনীকান্ত শুধুমাত্র তার বয়সের সাথে মানানসই একটি ভূমিকাতে অভিনয় করেননি বরং একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ও করেছেন। সিনেমার প্রথমার্ধ জুড়ে তার উপস্থিতি দর্শকদের মন কেড়েছে। তার হাসি, বৈচিত্র্য এবং উপস্থিতির সবই ছিল উজ্জ্বল। বিরতি পর্যন্ত তিনি সম্পূর্ণ মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়েছেন। যোগী বাবুর সাথে তার আলাপচারিতাও বিনোদনের মাত্রা যোগ করে।
বিনয়কন ভিলেনের চরিত্রটি ছিল একটি ভয়ঙ্কর। দুর্দান্ত অভিনয় করেছেন। রাম্যা কৃষ্ণান গৃহবধূর চরিত্রে ভাল অভিনয় করেছেন। মোহনলাল, জ্যাকি শ্রফ এবং শিব রাজকুমার ক্যামিওতে ভাল লেগেছে। তামান্না ভাটিয়াকেও কয়েকটি দৃশ্য এবং একটি গানে খারাপ লাগেনি।
সিনেমাটোগ্রাফি এক কথায় দারুন। অভিনয় করেছেন রজনীকান্ত, মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবারাজ কুমার, রামায়া কৃষ্ণান, তামান্না ভাটিয়াসহ আরো অনেকে। সিনেমাটি মুক্তি পেয়েছে ২০২৩ সালে।
মন্ট্রিয়ল, কানাডা
