পরিপাকতন্ত্র কি কেবল পরিপাকে?

ছবিড্যান গোল্ড

মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে দীর্ঘ খাদ্যনালি, তাতে নানা জায়গায় নানা বন্দর: কলিজা, পিত্তথলি, প্যানক্রিয়াস, পাকস্থলি, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত― কত সুন্দর সুন্দর নাম। স্কুলে পড়া বিদ্যা থেকে কলিজা, পিত্তথলি কিংবা পাকস্থলির কাজ সম্পর্কে আমরা কিছু না কিছু জানি। আর যারা জীববিজ্ঞান অথবা চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়ে, তারা ওসব প্রতঙ্গের হাড়ির খবর রাখে। এসব হচ্ছে চাঁদের আলোকিত পিঠের জ্ঞান। কিন্তু চাঁদের অন্ধকার পিঠেও যে জ্ঞান আছে, সেই খবর সকলে রাখে না। এযুগের বিজ্ঞানীরা একে বলছে, গাটফ্লোরা। মুখ গহŸর থেকে শুরু করে পায়ু পর্যন্ত দীর্ঘ এই খাদ্যনালিতে বসবাস করে কোটি কোটি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজয়া এবং ফাংগাস।

মাইটকন্ড্রিয়ার বেলায় যেমন, অর্থাৎ আমাদের প্রথম কোষে তার আগমন ঘটে মায়ের ক্রোমোজোম থেকে, একইভাবে ব্যাকটেরিয়ার বেলায়ও প্রকৃতির পক্ষপাত মায়ের দিকে। আমাদের পেটে ও ত্বকে ব্যাকটেরিয়ার প্রথম চালানটি আসে মায়ের কাছ থেকে। জন্মের পরে ত্বকের বেলায় যা-ই ঘটুক, মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু না খাওয়া পর্যন্ত শিশুর গাট ব্যাকটেরিয়ার সা¤্রাজ্যের ওপর মায়ের একচ্ছত্র অধিকার। কিন্তু হাসপাতালের সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নেয়া বাচ্চাদের বেলায় ব্যাকটেরিয়ার প্রথম চালানটি আসে হয় নার্স অথবা অন্য কারো কাছ থেকে। সেজন্য এই বাচ্চাগুলো জীবনভর একধরনের সংকটে নিমজ্জিত থাকে। স্ট্যানফোর্ড বিশ^বিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন ও এরিকা সোনেনবার্গের মতে মায়ের ব্যাকটেরিয়া থেকে বঞ্চিত বাচ্চাগুলো পরে অটিজম কিংবা অ্যালার্জির মতো অসুখে ভুগতে থাকে। তা আদি উৎস যা-ই হোক, আমাদের শরীরে ব্যাকটেরিয়ার আবাসন প্রক্রিয়ারসেই যে শুরু, তারপর মরণের পরে মাটিতে মিশে যাওয়া পর্যন্ত এই অণুজীবগুলো আমাদের নিত্যসঙ্গী― শয়নে-স্বপনে-জাগরণে এবং ভালো-মন্দ মিলিয়ে আমাদের শরীরের ভেতরে ও বাইরে তাদের কত কাজ করতে হয়। বলা হয়, আমাদের শরীরের ইমিউন বা প্রতিরক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এই গাট ফ্লোরা।সংখ্যায় একজন প্রাপ্ত বয়ষ্ক মানুষের শরীরে মোট কোষের চেয়ে মোট অণুজীবের পরিমাণ অনেক বেশি (৩০ ট্রিলিয়ন কোষ বনাম ১০০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া), অথচ কত অল্প জায়গায় না দখল করে আছে। তবে অল্প মনে হলেও আয়তনে আমাদের খাদ্যনালি একটা টেনিস মাঠের সমান, আর সেই মাঠজুড়ে সুন্দরবনের মতো বনশ্রী, যার শেকড় গিয়ে ঢুকেছে আমাদের ঢেহের অভ্যন্তরে, যে শেকড় বেয়ে ভিটামিন থেকে নানাধরনের পুষ্টি কলিজায় গিয়ে জমে। যে কোষ যা চায় কলিজা তখন রক্তনালির ভেতর দিয়ে সেই কোষে সেই ভিটামিন বা পুষ্টি পৌঁছে দেয়। তো খাদ্যনালিতে বসবাসরত এই ব্যাকটেরিয়াগুলো খাবার নিয়ে বয়ে চলা নৌকার দিকে হা করে তাকিয়ে থাকে, সেখানে তাদের জন্য বরাদ্দ কিছু থাকলে তারা তা খায়, কারণ তাদের বাঁচতে হয় এবং তারা বাঁচলে আমরা বাঁচি।

- Advertisement -

ক্যালগেরি, কানাডা

- Advertisement -

Read More

Recent